| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আমার দলের বেশিরভাগ ক্রিকেটারই আনফিট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১৬:৩৬:০৪
আমার দলের বেশিরভাগ ক্রিকেটারই আনফিট

ঘরোয়া লীগের এই আসরে ১০ ম্যাচে ৬ জয় নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তামিম, মুমিনুল, শরিফুল, মুস্তাফিজকে নিয়ে দল সাজালেও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তাঁদের পাননি দলটির হেড কোচ সালাউদ্দিন।

তাঁদের ছাড়াই উড়ন্ত শুরু করার পরও শেষ দিকে ছন্দপতনের জন্য নিজ দলের খেলোয়াড়দের দায়ী করলেন তিনি। সুপার লিগ পর্ব শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন। তাঁর দাবি দলের অধিকাংশ ক্রিকেটারই আনফিট। যে কারণে বর্তমান পরিস্থিত থেকে শিরোপা জেতা কঠিন হয়ে পড়েছে।

“কোচ হিসেবে ওই জায়গায় ফেরানো আমার পক্ষে কঠিন। আমার মনে হয়, আমার দলের বেশির ভাগ ক্রিকেটারই আনফিট। এনার্জি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন।”

প্রাইম ব্যাংকের ছন্দপতনটা হয়েছে শেষদিকে এসে। সাত ম্যাচে ছয় জয় নিয়েও গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ করতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। সালাউদ্দিন বলেন শেষদিকে ভুল করায় এমন খেসারত দিতে হচ্ছে দলকে।

পরের মৌসুমের জন্য খেলোয়াড়দের হুঁশিয়ারি দিয়ে রাখলেন সালাউদ্দিন।“আপনি যত ম্যাচের শেষ দিকে গিয়ে ভুল করবেন তত আপনি ম্যাচের জন্য আনফিট। নরম্যালি এইটা আমাদের দেশের খেলোয়াড়দের ক্ষেত্রে বেশি হয়। আমি বলবো যে, ফিটনেস ভালো হলে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এটা পুরোটা নির্ভর করে ফিটনেসের উপর। সেটা আপনি মানসিক ফিটনেস বলেন আর শারীরিক ফিটনেস বলেন না কেনো।”

এবারের মৌসুমে আনফিট ক্রিকেটাররা বেছে গেলেও পরের মৌসুমের জন্য আগেই হুঁশিয়ারি করলেন সালাউদ্দিন। তিনি আগেই বলে রাখলেন, সামনের মৌসুমে যারা নিজের ফিটনেস নিয়ে সচেতন হবে না তাঁর দলে তাঁদের কোনো জায়গা হবে না।

“পুরো টুর্নামেন্টে আমরা সবচেয়ে বাজে ফিল্ডিং সাইড ছিলাম আমরা। ওইটা মেক আপ করা কঠিন হবে। আশা করছি তারা যেন আগামীবার খেলার আগে ফিটনেসটা ঠিক করে আসে। আমি মেসেজ আমার দলকে দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয় তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...