| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডিপিএলে ব্যাটিং ঝড় তুলেছে দেশের অবহেলিত দুই তারকা নাঈম ও বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১৬:০২:৪৭
ডিপিএলে ব্যাটিং ঝড় তুলেছে দেশের অবহেলিত দুই তারকা নাঈম ও বিজয়

ঘরোয়া এই লিগের এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা আনামুল হক বিজয় ব্যাট হাতে করেছেন ৭২৮ রান। ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে, ৯৭.৯৮ স্ট্রাইক রেট তার। তবে আনামুল হক বিজয় থেকে এগিয়ে রয়েছেন নাঈম ইসলাম।

দুই জনই রান করেছেন সমান তালে। লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান নাঈম ইসলাম দশম রাউন্ডে ছাড়িয়ে গেছেন এনামুলকে। সমান ম্যাচে নাঈমের রান ৭৪৯। ব্যাটিং গড় ৮৩.২২, স্ট্রাইক রেট ৭৮.৬৭।

দুই ব্যাটসম্যানেরই ২টি করে সেঞ্চুরি, ৫টি করে ফিফটি। চারের সংখ্যায় তারা খুব কাছাকাছি। নাঈমের ৫৮ চারের বিপরীতে এনামুলের চার ৬২টি। তবে ছক্কায় এনামুল এগিয়ে প্রায় তিনগুণ। তার ৩২ ছক্কার বিপরীতে নাঈমের ছক্কা ১২টি। দুজনের স্ট্রাইক রেটের পার্থক্য গড়ে দিয়েছে এই ছক্কা সংখ্যাতেই।

লিগের দুজনেরই সামনেই ইতিহাস গড়ার হাতছানি। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর এক আসরে সবচেয়ে বেশি রান করেছেন প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। ২০১৮-১৯ মৌসুমে ১৬ ম্যাচে তার রান ছিল ৮১৪। সাত’শ এর বেশি রান করা নাঈম ও এনামুল জন্য তাকে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...