| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নাসুম অভিযোগ, আসছে বিসিবির পদক্ষেপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১১:৪৫:৪১
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নাসুম অভিযোগ, আসছে বিসিবির পদক্ষেপ

তিনি বলেন"আমি উনাদের আমার ট্যাক্সের টাকাটাও দিয়ে দিতে বলেছিলাম।

ওই সময় উনারা রাজি হয়েছিল কিন্তু এরপর আমি ওই অর্থটা পাইনি"। করোণা আক্রান্ত রোগীর সাথে একই রুমে থাকার প্রসঙ্গে নাসিম বলেন"দলের সবার যখন করোনা পরীক্ষা করা হয় সে সময় আমার রুমমেটের করোনা পজিটিভ আসে। আমি রুম পরিবর্তন করার ব্যাপারে বললে তারা বলেন এটা ফলস এলার্ম হতে পারে। পরের পরীক্ষায় রুমমেটের করোনা পজেটিভ আসার পরেও আমার রুম পরিবর্তন করা হয়নি"।নাসুমের চট্টগ্রামের উপর দেওয়া দায় গুলো অনেক বেশি গুরুতর।

তবে চট্টগ্রাম কর্তৃপক্ষ এ দায় গুলো অস্বীকার করেছে। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সে বলা হয়েছে"বিপিএল শুরুর অনেক আগেই আমরা ক্রিকেটারদের আইসোলেশন করে ফেলি। নাসুমের রুমমেট একটা সময়ে কোভিড পজিটিভ হয় আমরা তাকে অন্য রুমে যাওয়ার প্রস্তাব দিই। তবে নাসুম যেতে চাইনি তিনি বলেন এটা ফলস এলার্ম হতে পারে। পরের দিন রিপোর্টেই আবার নেগেটিভ আসে ওই ক্রিকেটার। ফলে আর নাসুমের রুম পরিবর্তন করা হয়নি।

সে কেন এসব কথা সংবাদমাধ্যমে বলেছে তা আমরা সঠিক বলতে পারছিনা। এছাড়া নাসুমের পারিশ্রমিকের পুরো অর্থ ও আমরা দিয়ে দিয়েছি। ট্যাক্স দেওয়ার ব্যাপারে সে আমাদের অনুরোধ করেছিল তবে সেটা চুক্তিপত্রের মধ্যে কোথাও উল্লেখিত করা হয়নি। চুক্তি অনুযায়ী তাকে আমরা পুরো পারিশ্রমিকটাই দিয়ে দিয়েছি। তার যদি কোন অতিরিক্ত চাওয়া থাকে সেটা যে কারোর থাকতেই পারে, তবে তাই বলে আমাদের ওপর পুরো পারিশ্রমিক না দেওয়ার দায় দেওয়াটা ঠিক নয়"।

নাসুম ফ্র্যাঞ্চাইজির উপর আগবাড়িয়ে কেন দায় দিবে এ প্রশ্ন করা হলে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ বলেন"সম্ভবত ধৈর্যের অভাবে নাসুম এই কাজটি করেছেন। সে হয়তো ভেবেছে সংবাদমাধ্যমে এসব কথা বললে তার চাওয়া গুলো সাথে সাথে মেনে নেওয়া হবে। পেশাদার ক্ষেত্রে আপনাদের কিছুটা ধৈর্যশীল হতেই হবে। ক্রিকেটারদের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমাদের।

তাই এধরনের ঘটনা আমাদের জন্য একদমই অপ্রত্যাশিত"। উভয় পক্ষই একজন আরেকজনের কথাকে ভুল বলেছেন। নাসুম কিংবা চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি দুজনের মধ্যে নিশ্চিত ভাবে একজন মিথ্যা বলছেন। আর এই বিষয়টির সমাধান করতে হবে বিসিবিকে। আর তা না হলে বিপিএলের ইতিহাসে পড়বে আরেকটি কলঙ্কের দাগ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...