| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে নিজের মনের কথা জানালেন দীনেশ কার্তিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১১:২৫:২২
বিশ্বকাপ নিয়ে নিজের মনের কথা জানালেন দীনেশ কার্তিক

এবারের আইপিএল ১৫ তম আসরে বিধ্বংসী ভূমিকায় দেখা যাচ্ছে কার্তিককে। ব্যাট হাতে একের পর এক আগ্রাসী ইনিংস খেলে চলেছেন তিনি। তার কাঁধে ভর করে সাফল্য মিলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

সাম্প্রতিক আসরে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে কার্তিকের গড় ১৯৭, স্ট্রাইক রেট ২১০। এটাই প্রমাণ করে ভারতের বর্তমান উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুলদের কড়া চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিয়েই এসেছেন তিনি।

কার্তিক বলেন, 'অবশ্যই আমার লক্ষ্য অনেক বড় (২০২৩ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে)। আমি খুব কঠোর পরিশ্রম করছি। মাঝেমধ্যে মানুষ এটা বিশ্বাস করতে চায় না। আমার লক্ষ্য হচ্ছে দেশের জন্য কিছু করা। ক্যারিয়ারের এই পর্যায়ে ভারতের জাতীয় দলে খেলতে যা যা করা প্রয়োজন সবই আমি করছি। আমি সেই পথেই এগিয়ে চলেছি।'

'মানুষ আমার সাথে স্বাভাবিকই থাকে। তারা আমাকে বিরামহীন হিসেবেই চেনে। আমি বিশ্বাস করি চর্চার মাধ্যমেই আমি একটি পর্যায়ে পৌঁছাতে পারবেন। আপনি যখন এমন একটি ইনিংস খেলার পরিকল্পনা করবেন, তখন আপনাকে শান্ত হতেই হবে।'

আইপিএলের গত কয়েক আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন কার্তিক। যদিও তাকে রিটেইন করেনি কলকাতা। এবারের মেগা নিলাম থেকে কার্তিককে দলে ভেড়ায় বেঙ্গালুরু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...