| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জাতীয় দল নিয়ে কড়া জবাব দিলেন ইমরুল কায়েস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১০:৪৬:২২
জাতীয় দল নিয়ে কড়া জবাব দিলেন ইমরুল কায়েস

সব শেষ গত ২০১৯ সালে বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপিয়েছেন ইমরুল, এরপর ব্রাত্য হয়ে পড়েছেন। ইম্রুলের বয়সের কোটা ৩৫ পেরোলেও নীরবে পারফর্ম করে চলেছেন। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আর ভাবেন না তিনি, জাতীয় দলের আদৌ ফিরতে পারবেন কিনা।

এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমকে ইমরুল বলেন, ‘এগুলো আসলে আমার চিন্তা করার বিষয় না। আমাদের কাজ হল মাঠে পারফর্ম করা। যে দলের হয়ে খেলব শতভাগ দেওয়ার চেষ্টা করব। পারফরম্যান্স দেখার জন্য নির্বাচকরা আছেন, টিম ম্যানেজমেন্ট আছে।’

কিছুদিন আগে তার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি। এবার তার নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপে দৌড়ে ছুঁটছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে খেলা ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ব্যাট হাতে ইমরুল নিজেও আছেন দারুণ ছন্দে। ১৬, ১২২, ৩৯, ২৪*, ১৫, ২৬*, ৫২, ২৬, ১৬, ৬১ করে ১০ ইনিংসে করেছেন ৩৯৭ রান।

নির্বাচকরা কী দেখছেন ইমরুলের এমন পারফরম্যান্স? এই বাঁহাতি ব্যাটসম্যানের জাবাব, ‘এগুলো নিয়ে আমাদের কথা বলা ঠিক না। এগুলো নিয়ে আলোচনা করা ঠিক না। আমাদের কাজ পারফর্ম করা, পারফর্ম করব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...