| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কোহলিকে তুচ্ছ করে যা বললেন শোয়েব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ২২:৪৩:৪০
এবার কোহলিকে তুচ্ছ করে যা বললেন শোয়েব

এই আসরে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে মাত্র ১৯.৮৩ গড়ে ১১৯ রান করেছেন কোহলি। দুইবার চল্লিশের ঘর পেরোলেও কোনো ফিফটি করতে পারেননি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। আসরের শুরু থেকেই রানখরা কোহলির ব্যাটে।

এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে আইপিএলের এবারের আসরে কোহলিকে সাধারণ মানের খেলোয়াড় হিসেবেই বিবেচনা করছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী না হলে কোহলির দল থেকে বাদও পড়া লাগতে পারে বলেন তিনি।

সংবাদ মাধ্যমে শোয়েব বলেছেন, ‘আইপিএল একটি পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউই রেহাই পাবে না। এমনকি বিরাট কোহলিও নয়। পারফর্ম না করলে সেও বাদ পড়ে যেতে পারে। কিছু বিষয় আমি হয়তো বলতে পারবো না। তবে তার মাথায় ঠিকই হাজারও জিনিস ঘুরপাক খাচ্ছে।’

এসময় কোহলির নিজেকে সাধারণ মানের খেলোয়াড় ভেবে সামনে এগোনোর পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘কোহলি ভালো মানুষ এবং ভালো খেলোয়াড়। তবে আমি চাই সে এখন যেকোনো একটি জিনিসের ওপর মনোযোগ দেক। নিজেকে সাধারণ খেলোয়াড় ভাবুক এবং ব্যাট হাতে খেলা শুরু করুক। মানুষ এরই মধ্যে কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...