| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আবাহনীর মুখোমুখি মোহনবাগান, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ২১:৫১:০১
আবাহনীর মুখোমুখি মোহনবাগান, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

আগামী ১৯ এপ্রিল মঙ্গলবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে আকাশী-নীল ও সবুজ-মেরুনরা। গ্রুপ পর্বে ভারতের দুই দলকে দেখা যাবে নাকি বাংলাদেশের দুই দল থাকবে তার সিদ্ধান্ত দেবে ১৯ এপ্রিলের এই ম্যাচ।

গ্রুপপর্বে আগে থেকেই আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মোহনবাগান ও আবাহনীর একটি যোগ দেবে ঐ গ্রুপে। আপাতত আবাহনী ও মোহনবাগানের লড়াইয়েই দৃষ্টি সবার।

এই দুই দলই প্লে-অফের লড়াই জিতে উঠতে হবে গ্রুপ পর্বে। দুই দলই প্রথম হার্ডলস পার হয়ে এখন মূলপর্বে যাওয়ার পরীক্ষায়। ভাগ্য কার দিকে ঝুলে পড়ে সেটাই দেখায়। মোহনবাগান প্লে-অফের প্রথম পর্বে শ্রীলংকার দল ব্লু স্টারকে উড়িয়ে দিয়েছে আগের ম্যাচে, আবাহনী ওয়াকওভার পেয়েছে মালদ্বীপের ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে খেলতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল আবাহনী এরই মধ্যে কলকাতায় পৌঁছেছে। আকাশী-নীলরা আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে ভিড়িয়েছে বসনিয়ার নেডোকে।

যদিও আবাহনীর নতুন রিক্রুট একটু পায়ের ব্যথায় ভুগছেন। তবে টিম ম্যানেজমেন্ট আশা করছে, এই দুইদিনে তিনি খেলার জন্য ফিট হয়ে উঠবেন।

মোহনবাগানের নজর থাকবে আবাহনী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল আগুস্তর দিকে। কারণ এই ফরোয়ার্ডের ভারতে খেলার দীর্ঘ অভিজ্ঞতা আছে। তিনি ইন্ডিয়া সুপার লিগে খেলেছেন চেন্নাইন ও ব্যাঙ্গালুরুতে। ভারতীয় ফুটবল সম্পর্কে তার অনেক ধারণা রয়েছে বলে তার দিকে বাড়তি নজর থাকবে স্বাগতিক ক্লাবের কোচের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...