ব্রেকিং নিউজঃ আইপিএলে নতুন ইতিহাস গড়লেন রাহুল
আইপিএলের এই ইতিহাসে ১০০ ম্যাচের গণ্ডি টপকেছেন, এমন ক্রিকেটারের সংখ্যা নিতান্ত কম নয়। ভারতের এই তাণ্ডব ব্যাটসম্যান লোকেশ রাহুল ৪৯তম ক্রিকেটার হিসেবে ১০০ আইপিএল ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন। তবে আগের ৪৮ জন ক্রিকেটারের মধ্যে কেউই নিজের শততম আইপিএল ম্যাচে শতরান করতে পারেননি। সেদিক থেকে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে নিজের শততম আইপিএল ম্যাচ শতরান দিয়ে স্মরণীয় করে রাখলেন রাহুল।
আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে লখনউয়ের হয়ে ওপেন করতে নেমে লোকেশ রাহুল ৬০ বলে ১০৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ৩৩ বলে। হাফ-সেঞ্চুরিতে পৌঁছতে লোকেশ ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।
পরে ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৬ বলে শতরানের গণ্ডি টপকে যান রাহুল। শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থেকেন রাহুল। ক্যাপ্টেনের এমন দুর্দান্ত ইনিংসের সুবাদেই লখনউ সুপার জায়ান্টস মুম্বইয়ের বিরুদ্ধে ৪ উইকেটে ১৯৯ রানে পৌঁছে যায়।
এই শতরানের ফলেই আইপিএলে আরো এক ইতিহাস গড়ে ফেললেন রাহুল। তিনিই প্রথম অধিনায়ক যিনি একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে শতরান করেছেন। এছাড়া অধিনায়ক হিসাবেও রাহুলের এটি দ্বিতীয় আইপিএল শতরান। একমাত্র বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসাবে পাঁচটি শতরান) বাদে আর কোনও অধিনায়ক আইপিএলে একাধিক শতরান করেননি। এই রেকর্ড প্রমাণ করে দেয় কেন এবারের আসরের রাহুলই সবচেয়ে দামি খেলোয়াড়।
KL Rahul's magnificent 100 powers Lucknow to 199 ???? #MIvLSG | #IPL2022
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 16, 2022
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
