| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১৭:৩৮:১০
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের চূড়ান্ত সূচি ঘোষণা

ঘরোয়া এই আসরের সুপার লিগের টিকিট পাওয়া ছয় দলের মধ্যে শিরোপার লড়াই শুরু হবে আগামী ১৮ এপ্রিল সোমবার থেকে। প্রতিটি দল একের অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। যা শেষ হবে আগামী ২৮ এপ্রিল। পরে রাউন্ড রবিন ও সুপার লিগ মিলিয়ে টেবিলের শীর্ষে থাকা দল পাবে শিরোপা।

পয়েন্ট টেবিলের সেরা ছয়ে থেকে সুপার লিগের টিকিট পেয়েছে যথাক্রমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮), আবাহনী লিমিটেড (১৪), লেজেন্ডস অব রূপগঞ্জ (১৪), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০)।

আপাতদৃষ্টিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন শেখ জামাল। সুপার লিগের পাঁচ ম্যাচের মধ্যে আবাহনী লিমিটেড ও লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয়সহ মোট তিনটি ম্যাচ জিতলেই শিরোপা পেয়ে যাবে তারা।

প্রথম রাউন্ড (১৮ এপ্রিল)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

লেজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)

আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)

দ্বিতীয় রাউন্ড (২১ এপ্রিল)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (মিরপুর)

লেজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)

আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

তৃতীয় রাউন্ড (২৪ এপ্রিল)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)

আবাহনী লিমিটেড-লেজেন্ডস অব রূপগঞ্জ (মিরপুর)

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

চতুর্থ রাউন্ড (২৬ এপ্রিল)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-আবাহনী লিমিটেড (মিরপুর)

লেজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)

পঞ্চম রাউন্ড (২৮ এপ্রিল)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-লেজেন্ডস অব রূপগঞ্জ (মিরপুর)

আবাহনী লিমিটেড-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

উল্লেখ্য, পয়েন্ট টেবিলের নিচের তিন দল ব্রাদার্স ইউনিয়ন (৬), সিটি ক্লাব (৬) ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি (২)। এদের মধ্যে বাদ পড়বে একটি দল। খেলাঘরের বাদ পড়া একপ্রকার নিশ্চিতই বলা যায়। এছাড়া মাঝের দুই দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব নিরাপদ স্থানে রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...