| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে হায়দরাবাদের টানা তৃতীয় জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১২:১৯:৪৮
আইপিএলে হায়দরাবাদের টানা তৃতীয় জয়

১৫ তম এই আসরের ২৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই আসরে ব্যর্থতা দিয়ে আসর শুরু করা হায়দরাবাদের এটি টানা তৃতীয় জয়। অন্যদিকে কলকাতা হারল টানা দুই ম্যাচে।

গতকাল মাঠে নেমে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত দেয় তারা। পরে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান জড়ো করে কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন নিতিশ রানা। ৩৬ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা।

এছাড়া আন্দ্রে রাসেল ৪৯ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলের মোকাবেলায় ৪টি করে চার-ছক্কা হাঁকান তিনি। হায়দরাবাদের পক্ষে থাঙ্গারাসু নটরাজন তিনটি ও দুর্দান্ত বল করা উমরান মালিক দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩ রানে অভিষেক শর্মা ও ৩৯ রানে অধিনায়ক কেন উইলিয়ামসনকে হারিয়ে ফেলে হায়দরাবাদ। এরপর দলের হাল ধরেন রাহুল ত্রিপাঠি ও অ্যাইডেন মারক্রাম। ৩৭ বলে ৭১ রান করে বিদায় নেন রাহুল, যিনি আগে ছিলেন কলকাতার সদস্য। তার ৪টি চার ও ৬টি ছক্কায় গড়া ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় হায়দরাবাদ।

মারক্রামের ৩৬ বলে ৬৮ ও নিকোলাস পুরানের ৮ বলে ৫ রানের অপরাজিত দুই ইনিংসে হায়দরাবাদ জয়ের বন্দরে পৌঁছে যায় ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ত্রিপাঠি।

সংক্ষিপ্ত স্কোরটস : সানরাইজার্স হায়দরাবাদ

কলকাতা নাইট রাইডার্স : ১৭৫/৮ (২০ ওভার)রানা ৫৪, রাসেল ৪৯*নটরাজন ৩৭/৩, উমরান ২৭/২

সানরাইজার্স হায়দরাবাদ : ১৭৬/৩ (১৭.৫ ওভার)ত্রিপাঠি ৭১, মারক্রাম ৬৮*রাসেল ২০/২, কামিন্স ৪০/১

ফল : সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...