| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দেখে নিন ডিপিএল সুপার লিগের চূড়ান্ত ‘৬’ দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১২:০৭:০৭
দেখে নিন ডিপিএল সুপার লিগের চূড়ান্ত ‘৬’ দল

আবারের আসরের সুপার লিগ নিশ্চিত হয়েছে যে দল গুলো সে গুলো হচ্ছে যথাক্রমে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এদিকে উড়তে উড়তে সুপার লিগে উঠেছে ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১০ ম্যাচের নয়টিতেই জিতেছে দলটি। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে ধানমন্ডির ক্লাবটি। তাদের একমাত্র হারটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে, যেই দলটি সুপার লিগে জায়গায় পায়নি।

১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জেরও সমান ১৪ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। চতুর্থ স্থানে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছয় জয় নিয়ে তাদের পয়েন্ট ১২।

রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমান পাঁচটি করে জয়। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার লিগে জায়গা পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের দলে নেওয়ার পরও প্রথম রাউন্ডেই বাদ পড়তে হলো মোহামেডানকে। অবশ্য বড় তারকাদের দলে থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকিরা খেলতে পারেননি।

অপরদিকে, রেলিগেশন লিগে খেলবে পয়েন্ট টেবিলের শেষে থাকা তিনটি দল- ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...