| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার অনশনে বসলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১১:১০:৪৪
এবার অনশনে বসলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার

যে কারণে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে তাই চলছে জনগনের তুমুল বিক্ষোভ।

এই পরিস্থিতির মধ্যে অনশনে বসলেন দেশটির সাবেক এক ক্রিকেটার। আর্থিক পরিস্থিতির উন্নতি দাবি জানিয়ে এবং তিন বছর আগে হওয়া ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার বিচার চেয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন ধামিকা প্রাসাদ। শ্রীলঙ্কায় চলমান সরকার বিরোধী আন্দোলনকারীরাও সমর্থন জানিয়েছেন ধামিকা প্রাসাদের এই অনশনে।

২০১৯-সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে এক গীর্জায় ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। যে ঘটনায় মৃত্যুবরণ করেন ২৬৯ ব্যক্তি; কিন্তু সেই আক্রমণ কারা করেছিল তার উত্তর এখনও অজানা।

গলকাল ১৫ এপ্রিল শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়ার কার্যালয়ের অদূরে ‘গল ফেস’ নামক উন্মুক্ত স্থানে অনশনে বসেন প্রাসাদ। রাজাপাকসের বিরোধীরাও ধীরে ধীরে যোগ দেন তার সঙ্গে। পরে সাংবাদিকদের প্রাসাদ বলেন, ‘ওই বোমার হামলায় নিহত সমস্ত নির্দোষ মানুষের জন্য দায়ীদের বিচার চাই।’

ইস্টারের হামলার তদন্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। স্থানীয় ক্যাথলিক গির্জার দাবি, সরকার জোর করে তদন্ত ধামচাপা দিতে চেয়েছে। বিচারের দাবি চেয়ে সরব কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিতও। সেই দাবিতে সরব হলেন প্রাসাদও। শুক্রবার স্থানীয় মানুষের সঙ্গে তার অনশনে বসার ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দেশের হয়ে ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম প্রাসাদ। ২৫টি টেস্ট এবং ২৪টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৭৫ এবং ৩২টি উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...