| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দুর্দান্ত ছক্কায় ফ্রিজ ভাঙলেন কেকেআর তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১০:৫১:৪২
দুর্দান্ত ছক্কায় ফ্রিজ ভাঙলেন কেকেআর তারকা

তবে এবার কোনো রেকর্ড-টেকর্ড নয়, কেকেআর তারকা নিতিশ রানা এবার ভেঙে দিলেন প্রতিপক্ষ দলের ডাগআউটে রাখা ফ্রিজ। তবে এই ম্যাচে ব্যক্তিগত মাইলফলক টপকে যান রানা।

গতকাল রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ইনিংসের ১২.১ ওভারে ব্যাট করছিলেন নিতিশ রানা। হায়দরাবাদের বোলার ছিলেন উমরান মালিক। তার করা দুরন্ত গতির একটি বলকে ছক্কা মারেন নিতিশ।

উমরান মালিকের ১৪৯.৬ কিলোমিটার গতির বলটিকে কাট শট খেলে বুদ্ধিমত্তার সঙ্গে থার্ডম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেন কেকেআর তারকা। বল বাউন্ডারি লাইনের বাইরে ড্রপ করেই সোজা গিয়ে আঘাত করে হায়দরাবাদের ডাগআউটে রাখা ফ্রিজে। সঙ্গে সঙ্গে ফ্রিজের দরজার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূরণ করেন রানা। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সব চেয়ে বেশি ব্যক্তিগত ৫৪ রান করে আউট হন তিনি। ৩৬ বলের আগ্রাসী ইনিংসে নিতিশ ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন। অনবদ্য হাফ-সেঞ্চুরির পথে কেকেআরের জার্সিতে আইপিএলে ১৫০০ রানের মাইলফলক টপকে যান তিনি।

কলকাতাকে যদিও হায়দরাবাদের কাছে এই ম্যাচে হারতে হয়েছে। প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৬ রান তুলে নেয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...