| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঘরোয়া লিগে দুর্দান্ত ব্যাটিং, নির্বাচকদের নজর কেড়েছেন সেই ব্যাটিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ২৩:০৭:২৬
ঘরোয়া লিগে দুর্দান্ত ব্যাটিং, নির্বাচকদের নজর কেড়েছেন সেই ব্যাটিং

এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে পাঁচটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি করেন বিজয়। অর্থাৎ ৯ ম্যাচের সাতটিতেই রান করেছেন পঞ্চাশের উপর। শেষ কবে এরকম ধারাবাহিক বিজয়কে দেখা গিয়েছে, তা মনে করতে বেশ কাঠ-খড় পোড়াতে হবে সবাইকে। এবারের প্রিমিয়ার লিগে বিজয়ের চেয়েও বেশি রান করেছেন নাঈম ইসলাম। তবে বিজয়ের মতো সাবলীল ব্যাটিং বোধহয় কেউ করে দেখাতে পারেনি।

ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলেছেন দ্রুতগতিতে। অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে আক্রমণাত্মক ব্যাটসম্যানদের ধারাবাহিক হতে দেখা যায় না কিংবা ধারাবাহিক ব্যাটসম্যান তুলনামূলক ধীরগতিতে খেলেন। তবে বিজয় যেন বিগত সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন। বিজয়ের প্রতিটি শটেই আত্মবিশ্বাস ফুটে উঠছে। নির্দ্বিধায় ক্যারিয়ারের শিখরে আছেন এ ব্যাটসম্যান, নির্বাচকেরা কি বিজয়কে একটি সুযোগ দিয়ে দেখতে পারেন? সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে বিজয়কে একটি সুযোগ দেওয়া যেতেই পারে। টি-টোয়েন্টিতে এখনো ওপেনিং সমস্যার সমাধান করতে পারেননি টিম ম্যানেজমেন্ট। অপরদিকে তামিম ইকবালের ও বিশ্বকাপ খেলার খুব একটা ইচ্ছা নেই। শেষ পর্যন্ত কোন ধারাবাহিক ওপেনার পাওয়া না গেলে তামিম বিশ্বকাপ খেলবেন বলে জানিয়েছিলেন। তবে তার বিশ্বাস বিশ্বকাপের আগেই ওপেনিং জুটি গুছিয়ে ফেলবেন নির্বাচকেরা। সে ক্ষেত্রে বিজয় কে রাডারে রাখতে পারেন নির্বাচকরা।

ধারাবাহিকভাবে রান তোলা,আক্রমণাত্মক ব্যাটিং এবং অতীতে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে বিজয় হতে পারেন একটি পারফেক্ট প্যাকেজ। তবে নিশ্চয়ই শুধু ঢাকা প্রিমিয়ার লিগ দেখে বিজয়কে দলে নিবেন না নির্বাচকেরা। পরবর্তী ঘরোয়া লিগে ভালো করতে হবে বিজয়কে। এছাড়া উইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ এ দলে রয়েছে বিজয়ের নাম। ওয়েস্ট ইন্ডিজে আশানুরূপ পারফর্ম করতে পারলে হয়তো আবার লাল সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন এই ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে বিজয়ের ক্যারিয়ার অনেক যদি কিন্তু তে থাকলেও। নিঃসন্দেহে বিজয়ের এ পারফরম্যান্স নির্বাচকদের কিছুটা হলেও স্বস্তি দিবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...