চরম দুঃসংবাদঃ দিল্লী ক্যাপিটালসে করোনার হানা, বিপাকে মুস্তাফিজরা
এই আসরে এটাই প্রথম করোনা আক্রান্ত হওয়ার নজির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, "দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।"
সাবধানতার অংশ হিসেবে দলের বাকি সব সদস্যেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। ক্রিকেটাররা আছেন নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায়।
আইপিএলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এ মুহূর্তে তাকে দিল্লী ক্যাপিটালসের মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমকে দলীয় সূত্র জানিয়েছে, দিল্লীর ক্রিকেটারদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তারা নমুনা পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন। নমুনা পরীক্ষায় নেগেটিভ হলে দলের পঞ্চম ম্যাচে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা।
দিল্লী ক্যাপিটালসে করোনার হানা, রিপোর্টের অপেক্ষায় মুস্তাফিজরাকরোনা শনাক্ত হয়েছে দিল্লীর ফিজিও প্যাট্রিক ফারহার্টের শরীরে। ফাইল ছবিএখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে দিল্লী জয় পেয়েছে দুটি ম্যাচে, হেরেছে অপর দুটি। শনিবার (১৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
করোনার হানায় আইপিএলের গত আসর মাঝপথে বন্ধ হয়ে যায়। এবার তাই কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করে টুর্নামেন্টটি সম্পন্ন হচ্ছে। এর মধ্যে দিল্লীর ফিজিওর করোনা পজিটিভ হওয়ার খবর জাগিয়েছে শঙ্কা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
