| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা না করলে আগ্রহী বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ২১:০৪:৫৮
শ্রীলঙ্কা না করলে আগ্রহী বাংলাদেশ

দেশটিতে এখন চলছে অর্থনৈতিক সংকট। এর কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইতিমধ্যেই স্থগিত হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার এইচপি দলের খেলা।

বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছে যে, এই বিষয় নিয়ে আইসিসির ত্রৈমাসিক সভায় কোনো আলোচনা হয়নি। তবে শেষ পর্যন্ত যদি শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে না পারে তাহলে আয়োজক হতে আগ্রহী বাংলাদেশ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,

‘এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এটা আয়োজনের দায়িত্বে আছে। তারা এটা আয়োজন করবে। আয়োজন না হওয়ার বিষয়গুলো যদি কখনও আলোচনা হয় সেটা নির্দিষ্ট জায়গায় হয়। এগুলো এসিসির কমিটিতে আলোচনা হবে। সেই বিষয়গুলো এখনও আসেনি। আমরা এ ধরনের কোনো বিষয়ে অবগত নই।”

বাংলাদেশ এর আগে সফলভাবে এশিয়া কাপ আয়োজন করেছে। ২০১২, ২০১৪ এবং ২০১৬ সালে টানা তিনবার এশিয়া কাপ হয়েছে বাংলাদেশে। শ্রীলঙ্কা আয়োজন করতে না চাইলে বাংলাদেশ পাশে থাকার আশ্বাস দিয়েছে বিসিবি।

“আগে শ্রীলঙ্কা না করুক, তারপর আমরা বলব। এখনই মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু এশিয়া কাপের আরও সময় আছে। শ্রীলঙ্কা যেহেতু আয়োজক, শ্রীলঙ্কার বোর্ডই এ বিষয়টা ভালো বলতে পারবে এবং সিদ্ধান্ত দিতে পারবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...