| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

আইপিএলে ওয়ার্নারের সেই ভালোবাসার জবাব দিলেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১৯:৪১:৩৪
আইপিএলে ওয়ার্নারের সেই ভালোবাসার জবাব দিলেন মুস্তাফিজ

ঘরোয়া লিগ আইপিএল ১৫তম আসরে মুস্তাফিজ ও ওয়ার্নার দুজনই খেলছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। আসরের নিয়ম অনুসারে কোয়ারেন্টিনের কারণে মুস্তাফিজ ও ওয়ার্নার দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি। দলের আইপিএল মিশন শুরু হয়ে যাওয়ার পর তাই দেখা হয় দুজনের।

টিম বাসে মুস্তাফিজকে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ওয়ার্নার। বাংলায় বলেন, ‘এই, কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি!’ এরপর ইংরেজিতে বলেছিলেন, ‘তোমাকে দেখতে পেরে ভালো লাগছে।’

মুস্তাফিজের প্রতি ওয়ার্নারের ভালোবাসা প্রকাশের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এবার মুস্তাফিজও ফিরতি ভালোবাসা জানালেন সতীর্থের প্রতি।

শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মুস্তাফিজ ওয়ার্নারের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমিও তোমাকে ভালোবাসি, ডেভিড ওয়ার্নার।’

ওয়ার্নার মুস্তাফিজদের দিল্লী ক্যাপিটালস এখন পর্যন্ত আসরে চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে দুটি ম্যাচে, দুটি ম্যাচে জুটেছে পরাজয়। নিজেদের পঞ্চম ম্যাচে শনিবার (১৬ এপ্রিল) ফের মাঠে নামবে রিশভ পান্টের দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবেন রিশভ পান্ট, ডেভিড ওয়ার্নার, মুস্তাফিজুর রহমানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...