| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল থেকে বিদায় দীপক চাহার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১৯:৩১:১৮
আইপিএল থেকে বিদায় দীপক চাহার

এই বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই দুর্দান্ত পেসার। কলকাতায় সেই ম্যাচে ওভার অসম্পূর্ণ রেখেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর ঐ চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে এনসিএ’তে রিহ্যাব করছিলেন এই পেসার।

রিহ্যাব কাটিয়ে আইপিএলে খেলতে পারবেন এমন আশায় প্রায় ১৪ কোটি ভারতীয় রূপি খরচ করে চাহারকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। কিন্তু চাহার নতুন করে পিঠের চোটে পরায় এই পেসারকে ছাড়াই আইপিএলের চলমান মৌসুম শেষ করতে হবে চেন্নাইকে।

দীপক চাহারকে ছাড়া আইপিএলে সময়টা অবশ্য খুব একটা ভালো কাটছে না চেন্নাইয়ের। চাহারের অভাব বেশ ভোগাচ্ছে দলটিকে। নতুন বলে সুইং ও ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে চাহারের সার্ভিস না পাওয়ায় দলের ভারসাম্য অনেকটা নষ্ট হয়ে গেছে। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। তালিকায় কেবল এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা মুম্বাইয়ের আগে অবস্থান করছে ধোনি-জাদেজাদের চেন্নাই। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে দলটি। জয় পেয়েছে কেবল নিজেদের সর্বশেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

এদিকে, ভারতীয় বোর্ড ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট চাহারকে নিয়ে বেশ সতর্ক। অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্ণ ফিট চাহারকে প্রত্যাশা করছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...