| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মাহমুদউল্লাহ টর্নেডো ব্যাটিংয়ে মাশরাফিদের সামনে বড় লক্ষ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১৪:৪৫:৫৩
মাহমুদউল্লাহ টর্নেডো ব্যাটিংয়ে মাশরাফিদের সামনে বড় লক্ষ্য

বেশ অনেক দিন ধরেই বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না জাতীয় দলের তি-২০ দলপতির। অবশেষে সেই কাঙ্ক্ষিত ফিনিশার রিয়াদকেই দেখা গেল বিকেএসপিতে। ব্যাট হাতে কী ঝড়টাই না তুললেন মোহামেডানের এ অধিনায়ক।

সকালে টস জিতে আগে ব্যাট করা মোহামেডানের শুরুটা ভালোই হয়। দুই ওপেনার রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমন মিলে ৫৪ রান যোগ করেন। মাশরাফির বলে ৩৪ বলে ৩১ রান করে এলবিডব্লুর শিকার হন রনি।

ইমনের ব্যাটিং ঝড় শুরু হয় তারপরেই। শ্রীলঙ্কান ক্রিকেটার কুশলকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ইমনকে। ৫১ বলে ৫০ পূর্ণ করার পরই আগ্রাসী মেজাজে দেখা যায় ইমনকে। তার মধ্যে অপরপ্রান্তে থাকা কুশলও নিজের খেলার ধরণে পরিবর্তন আনেন।

দারুণ খেলতে থাকা ইমনের ইনিংস থামে ব্যক্তিগত ৭৬ রানে। ৬৮ বলে সাত চার ও চার ছয়ে ৭৬ রান করে চিরাগের বলে আউট হন। ৩০তম ওভারে নাবিল সামাদের দ্বিতীয় বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ৯ বলে ২ রান সৌম্য।

পরবর্তীতে নাঈমের ওভারে ১৭ রান নিয়ে আক্রমণাত্মক খেলার আভাস দেন কুশল। তাঁর শতকটি আসে ৩৫.১ ওভারে। প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৮৯ বলে শতক পূর্ণ করেন এ লঙ্কান ব্যাটার। শতক পূর্ণ করেই তানভিরের বলে আউট হন কুশল (১০১)।

তাঁর বিদায়ের পর ঝড় তোলেন মাহমুদউল্লাহ। ৪০তম ওভারের প্রথম বলে ডিপ পয়েন্টে চার মেরে মাত্র ২৪ বলেই অর্ধশতক তুলে নেন এ অভিজ্ঞ ব্যাটার। অর্ধশতক করেই থেমে থাকেনি তাঁর ব্যাট। দলকে ভালো স্কোরের দিকেও এগিয়ে নিয়ে গেছেন মাহমুদউল্লাহ।

একপাশ থেকে যখন উইকেট হারাচ্ছিল তখন দ্রুত রান তোলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর ইনিংস থামে ৭০ রানেই। ১৩ বল বাকি থাকতেই মেহেদী হাসান রানার বলে মাহমুদউল্লাহর ক্যাচ নেন ডিপ মিড উইকেটে থাকা তানভির হায়দার। তাঁর এই টর্নেডো ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছয়।

সংক্ষিপ্ত স্কোর –

মোহামেডান ৩১০ (ওভার ৪৭.৫)

মাহমুদউল্লাহ ৭০, কুশল মেন্ডিস ১০১, পারভেজ ইমন ৭৬

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...