| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি তো নাটকের মানুষ নই, আমি ক্রিকেটার’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ২৩:১৯:২৫
‘আমি তো নাটকের মানুষ নই, আমি ক্রিকেটার’

তার করা নাটকটির গল্প ভাড়ায় খেলতে যাওয়াকে কেন্দ্র করে। সেবার বরিশালে ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলতে গিয়ে এক অসৎ ব্যক্তির খপ্পরে পড়েন এই ক্রিকেটার। এ নিয়েই ঘটতে থাকে মজার মজার ঘটনা।

এদিকে কালেভাদ্রে নাটকে অভিনয় করেন ক্রিকেটার আশরাফুল। কখনো অতিথি চরিত্রে, কখনো দু–চারটি দৃশ্যে দেখা যায় এই খেলোয়াড়কে। তবে অভিনয় করবেন এটা কখনো ভাবেন না। তিনি এই প্রথম ঈদের নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘আমি তো নাটকের মানুষ নই। ক্রিকেট খেলা আমার পেশা। এখানেই গভীর মনোযোগ রাখতে চাই। আর পরিচালক তারিক হাসান ভাই আমাকে দিয়ে একের পর এক নাটক করাচ্ছেন। কখনো আমাকে অভিনয়ের নিয়মিত করতে চাইছেন। তবে ক্রিকেটের বাইরে আমি অন্য কিছু ভাবি না। পাশাপাশি অভিনয় করছি।’

এ বিষয়ে পরিচালক তারিক হাসান বলেন, ‘আশরাফুলকে নিয়ে নাটক নির্মাণের অভিজ্ঞতা অনেক পুরোনো। শুটিংয়ের সময় বারবার মনে হয় সেই ক্যাপ্টেন আশরাফুলকে নিয়েই শুটিং করছি। সেই সময়ের ক্রিকেটের দিনগুলোর কথাই ঘুরেফিরে আসে। তখন আশরাফুলকে নিয়ে শুটিং করার সময় যে আগ্রহ দেখতে পেতাম, এখনো আশরাফুলকে নিয়ে সেই একই রকম আগ্রহ। এটা শুটিংয়ের সময় দর্শকদের আগ্রহ দেখে বুঝতে পারি। তবে দীর্ঘ ১২ বছরে আশরাফুল অভিনয়ে আরও দক্ষ হয়েছেন।’

এদিকে ঢাকার আশুলিয়া, উত্তরা, গাজীপুরে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালক জানান, গল্পে আটকে পড়া আশরাফুলকে তার ভক্তরাই উদ্ধার করে। নানা হাস্যরসের মাধ্যমে গল্পটিতে বার্তা দেওয়া হয়েছে। এটি বৈশাখী টিভিতে প্রচারিত হবে। আরও অভিনয় করেছেন ওয়ালিউল রুমি, মিহি আহসান, রাশেদ সীমান্তসহ আরও অনেকেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...