| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ খেলতে গেলেও স্ত্রীদের পাশে পাবেন পাক ক্রিকেটাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ২১:৪৩:২৫
সিরিজ খেলতে গেলেও স্ত্রীদের পাশে পাবেন পাক ক্রিকেটাররা

এরপর থেকে দ্বিপাক্ষিক লড়াইয়ে মুখোমুখি হয়নি দুই দল। প্রায় দশ বছর আগের সেই সফরে বিতর্ক বা নেতিবাচক যেকোনো ঘটনা এড়াতে খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রীকেও ভারতে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সফর সম্পর্কে জানান তৎকালীন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

তিনি বলেন, ‘আমার দায়িত্বকালে যখন জাতীয় দল ভারত সফর করলো, তখন আমি বলেছিলাম স্ত্রীরাও খেলোয়াড়দের সঙ্গে যাবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে কোনো রকমের বিতর্ক তৈরি না হয়। কারণ ভারতের মিডিয়া সবসময় পেছনে লেগে থাকবে।’ ক্রিকেটারদের ওপর নজরদারির জন্যই তাদের সঙ্গে স্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিশ্চিত করে জাকা আশরাফ বলেন, সঙ্গে স্ত্রীরা থাকা মানে সব সময় খেলোয়াড়রা নজরদারিতে থাকা।

এ সময় জাকা আশরাফ জানান, পাকিস্তানের সেই ভারত সফরের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাদের দলকে পাকিস্তান সফরে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও পরে আর সেটি হয়নি। আশরাফ বলেন, ‘তারা আমাদেরকে সংক্ষিপ্ত সিরিজের জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা সেখানে গিয়েছি। যখন আমি তৎকালীন বিসিসিআই চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রিনিবাসনের সঙ্গে দেখা করি, তখন তিনি আমাকে পূর্ণ নিরাপত্তার শর্তে পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...