| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ বলের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব সাবেক টাইগার কোচ ভেটোরি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১৬:৪১:০৭
১০০ বলের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব সাবেক টাইগার কোচ ভেটোরি

স্বল্প বল যা ১০০ বলের ক্রিকেটের এই টুর্নামেন্টের প্রথম আসরে গতবার ভেটোরির কোচিংয়েই ফাইনাল খেলেছিল ফিনিক্স। তবে সেবার তিনি ছিলেন মূলত সহকারী কোচ। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোভিডের কারণে অস্ট্রেলিয়ায় আটকা পড়ায় কাজ চালান ভেটোরি।

ম্যাকডোনাল্ড থাকছেন না এবারও। অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়ে গেছেন সাবেক এই অলরাউন্ডার। তার জায়গায় মূল কোচ হিসেবে ভেটোরিকেই বেছে নিয়েছে ফিনিক্স।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে এর মধ্যেই বেশ অভিজ্ঞতা হয়ে গেছে ভেটোরির। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, সিপিএলে বারবাডোজ রয়্যাল, বিগ ব্যাশে ব্রিজবেন হিট ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সকে কোচিং করিয়েছেন তিনি।

নিউ জিল্যান্ডের ইতিহাসের সফলতম বোলার আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করেছেন বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে। এছাড়াও সম্প্রতি অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরেও তিনি ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করেছেন স্পিন কোচ হিসেবেই।

ভারপ্রাপ্ত দায়িত্বে রানার্সআপ হওয়ার পর পাকাপাকি দায়িত্বে দলকে ট্রফি এনে দিতে চান ভেটোরি।

“গত গ্রীষ্মে বার্মিংহাম ফিনিক্সের কোচ হিসেবে কাজ করে আমার দারুণ ভালো লেগেছে। স্থায়ীভাবে সেই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তটি তাই ছিল খুবই সহজ।”

“এবার আমরা আরেক ধাপ এগিয়ে যেতে চাই। এই টুর্নামেন্ট বেশ কঠিন। তবে বেশ কজন ভালো ক্রিকেটারকে আমরা ধরে রেখেছি এবং ড্রাফট থেকেও দারুণ কজনকে নিয়েছি। গতবারের চেয়েও এবারের দলকে শক্তিশালী মনে হচ্ছে। আশা করি, বার্মিংহাম ফিনিক্সের সমর্থকদের বিনোদন দিতে পারব আমরা।”

দা হানড্রেড-এর দ্বিতীয় আসর শুরু হবে আগামী ৩ অগাস্ট। ১০০ বলের ক্রিকেটের এই টুর্নামেন্টের প্রথম আসরে গতবার ভেটোরির কোচিংয়েই ফাইনাল খেলেছিল ফিনিক্স। তবে সেবার তিনি ছিলেন মূলত সহকারী কোচ। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোভিডের কারণে অস্ট্রেলিয়ায় আটকা পড়ায় কাজ চালান ভেটোরি।

ম্যাকডোনাল্ড থাকছেন না এবারও। অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়ে গেছেন সাবেক এই অলরাউন্ডার। তার জায়গায় মূল কোচ হিসেবে ভেটোরিকেই বেছে নিয়েছে ফিনিক্স।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে এর মধ্যেই বেশ অভিজ্ঞতা হয়ে গেছে ভেটোরির। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, সিপিএলে বারবাডোজ রয়্যাল, বিগ ব্যাশে ব্রিজবেন হিট ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সকে কোচিং করিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...