| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হতে পারেন রোহিত শর্মা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১৫:৩১:৪৮
ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হতে পারেন রোহিত শর্মা

এইপিএলের এবারের আসরে সময়টা মোটেই ভালো কাটছে না মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার। তার নেতৃত্বে এবারের আসরে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি আইপিএলের সফলতম দলটি। পাঁচ ম্যাচের সবকটিতে হেরেছে তারা। টানা ম্যাচ হারে ইতোমধ্যেই রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ওপর পাঁচ ম্যাচের দুটিতেই স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখোমুখি হতে হলো মুম্বাইয়ের অধিনায়ককে।

গতকাল বুধবার ১৩ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভারের রেটের ফাঁদে পড়েন রোহিত।

হিতের জরিমানার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে আইপিএল কতৃপক্ষ, ‘১৩ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রযোজ্য আইপিএলের নিয়মের অধীনে এটা যেহেতু দলের দ্বিতীয় ভুল, তাই মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে ২৪ লাখ রূপি জরিমানা করা হয়েছে।’

কেবল অধিনায়ক রোহিত নয়, জরিমানা গুনতে হচ্ছে দলের বাকি ক্রিকেটারদেরও। আইপিএল কর্তৃপক্ষের প্রকাশিত সেই বিবৃতিতে আরও বলা হয়, ‘দলের বাকি খেলোয়াড়দের ৬ লাখ রূপি কিংবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ হারে জরিমানা পরিশোধ করতে হবে।’

আইপিএলের নিয়ম অনুযায়ী, রোহিত যদি তৃতীয়বার স্লো ওভার রেটের ফাঁদে পড়েন, তাহলে ৩০ লাখ রূপি জরিমানার পাশাপাশি পেতে হবে এক ম্যাচের নিষেধাজ্ঞাও। তাইতো আগামী ম্যাচগুলোতে দলকে জয়ের ধারায় ফেরানোর পাশাপাশি স্লো ওভার রেটের খড়গ থেকে রেহাই পাওয়ার বাড়তি চিন্তা মাথায় রাখতে হচ্ছে রোহিতকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...