শেষ হল সাত পাক
বলিউড পাড়ায় সব থেকে ধামাকা খবর তাঁর মন্তব্যের মধ্য দিয়ে সব জল্পনার অবসান হলো। আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার, বাংলায় পহেলা বৈশাখ। এই দিনে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে নিতু কাপুর আরও জানিয়েছেন রণবীরের বান্দ্রার বাড়ি বাস্তুতেই হবে বিয়ের অনুষ্ঠান। সন্তানের হবু স্ত্রী আলিয়াকে নিয়ে বিয়ের নিতু কাপুর বলেন, ‘আলিয়া খুবই মিষ্টি আর সুন্দর একটা মেয়ে। ও সেরা। স্রষ্টা ওদের মঙ্গল করুন।’
জানা গেছে পাঞ্জাবি রীতি মেনে মহেশ ভাট ও সোনি রাজদানের ছোট মেয়েকে আজ বিয়ে করবেন রণবীর। সকাল ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা দুইটা থেকে তিনটার মধ্যে সাত পাক ঘোরা শুরু হবে। দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও নিজের এই বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মনীশ মালহোত্রার ডিজাইনার পোশাক।
রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মাত্র ২৮ জন আমন্ত্রিত অতিথি। মূলত কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই এই বিয়েতে থাকবেন। অতিথিসংখ্যা সীমিত হলেও আয়োজন বিশাল। রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২০০ জন বাউন্সার।
এদিকে বিয়ের আগে গতকাল অনুষ্ঠিত হয় রণবীর-আলিয়ার মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। সেখানে মূলত কাপুর পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। ছিলেন কাপুর পরিবারের সদস্য কারিনা কাপুর, কারিশমা কাপুররা। তাঁদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রণবীর-আলিয়ার বিয়ের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে। অতিথিদের জন্য রয়েছে বেশ কিছু প্রটোকল। ভেতরের ছবি কোনোভাবেই ফাঁস করা যাবে না, এমন নাকি শর্ত দিয়েছেন তারকা জুটি। তাই মেহেন্দিতে কেমন সেজেছিলেন রণবীর বা আলিয়া, তা জানা যায়নি। কোনো ছবিও প্রকাশ পায়নি। ভাইয়ের বিবাহপূর্ব অনুষ্ঠানে হলুদ সালোয়ার-কামিজ পরেছিলেন কারিশমা। কারিনার গায়ে ছিল সাদা লেহেঙ্গা-চোলি।
পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ের আয়োজন হচ্ছে। তাই সংগীত-মেহেন্দি অনুষ্ঠানে ছিল পাঞ্জাবি গানের পরিবেশনা। একাধিক হিট পাঞ্জাবি গান বেজেছে অনুষ্ঠানে, এর মধ্যে ছিল আলিয়ার ‘রাজি’ ছবির ‘দিলবারো’ গানটিও।
সামনেই প্রয়াত ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকী। জানা যাচ্ছে, গতকাল প্রয়াত তারকার জন্য বিশেষ পূজারও আয়োজন করা হয়েছিল। ২০২০ সালের ৩০শে এপ্রিল ক্যানসার–যুদ্ধে হেরে যান ঋষি কাপুর, পরিবারে এমন দুর্ঘটনা না ঘটলে ২০২০ সালেই হয়তো বিয়ের পর্বটা সেরে ফেলতেন রণবীর-আলিয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
