| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএলে প্রতি ম্যাচ যত টাকা পারিশ্রমিক পাবেন মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১২:৩৪:০৬
আইপিএলে প্রতি ম্যাচ যত টাকা পারিশ্রমিক পাবেন মোস্তাফিজ

আসরে নিলামে উঠে ২ কোটি রুপিতে ফিজকে দখল করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দল। বিক্রি হওয়া ক্রিকেটাররা কীভাবে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পারিশ্রমিক বুঝে পাবেন- তার জন্য নিয়ম তৈরি করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেই নিয়মে রয়েছে— কোনো ক্রিকেটার ফিট থেকে পুরো টুর্নামেন্টে খেলতে পারলে সে চুক্তি অনুসারে পুরো টাকাই পাবে। তবে সেখান থেকে আয়কর কেটে নেওয়া হবে।

কিনে নেওয়া কোনো ক্রিকেটার ফিট থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি যদি তাকে খেলার সুযোগ না দেয় তাহলেও সে পুরো টাকা পাবে। চোটের কারণে টুর্নামেন্টে খেলতে না পারলে কোনো টাকা পাওয়া যাবে না। যদি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হয় তাহলে কেনা দামের ১০ শতাংশ এবং ম্যাচ অনুসারে টাকা পাবে।

টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই যদি কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির কাছে তাকে ছেড়ে দেওয়ার আবেদন করে, আর সেই আবেদনে ফ্র্যাঞ্চাইজি রাজি হয় তাহলে সেই ক্রিকেটারকে চুক্তি অনুযায়ী পুরো টাকা দিতে হবে। টুর্নামেন্টের মাঝে কোনো ক্রিকেটার চোট পেলে তার চিকিৎসার খরচ সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বহন করতে হবে।

তবে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের একই পদ্ধতিতে বেতন দেয় না। কোনো দল টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ আর টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ টাকা দেয়। আবার কোনো ফ্র্যাঞ্চাইজি শুরুতে ১৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৬৫ শতাংশ আর শেষে ২০ শতাংশ টাকা দেয়।

মোস্তাফিজকে যদি তার দল দিল্লি আগামী বছর ধরে রাখতে চায় তাহলে তাকে এবারের চেয়ে কিছু হলেও বেশি টাকা দিতে হবে। কোনো ক্রিকেটার তিন বছরের চুক্তিতে কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর পরের বছর তাকে ওই ক্লাব ধরে রাখতে চাইলে আলোচনাসাপেক্ষে বেতন বাড়াতে হবে!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...