| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শামিকে গালি দিয়ে তোপের মুখে হার্দিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১১:৪২:৩৯
শামিকে গালি দিয়ে তোপের মুখে হার্দিক

আর তাতেই মেজাজ হারিয়ে ক্ষোভে ফেটে পড়েন হার্দিক পান্ডিয়া। আইপিএলের চলতি আসরে হার্দিক নেতৃত্ব দিচ্ছেন গুজরাট টাইটান্সকে। নবাগত দলটির বোলিং ইউনিটকে সামলাচ্ছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ শামি। তবে শামিকে মাঠে গালিগালাজ করে চরম বিতর্কের মুখে পড়েছেন হার্দিক।

টানা ৩ জয় তুলে নিয়ে গুজরাট রীতিমত উড়ছিল। তবে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটের পরাজয় বরণ করে প্রথমবারের মত আত্মসমর্পণ করতে হয় দলটিকে। সেই ম্যাচে বল হাতে ছন্দে ছিলেন না গুজরাটের অধিনায়ক হার্দিক, যিনি ব্যাট হাতে ছিলেন কার্যকরী। হায়দরাবাদের ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন কেন উইলিয়ামসনকে।

হার্দিকের ঐ ওভারে টানা দুটি ছক্কা হাঁকান হায়দরাবাদের অধিনায়ক। পঞ্চম বলে রাহুল ত্রিপাঠি খেলেন জোরালো শট। হাওয়ায় ভাসতে থাকা বল লুফে নেওয়ার চেষ্টা না করে শামি চার বাঁচানোর জন্য বাউন্ডারি লাইনের দিকে একটু পিছিয়ে যান।

বাউন্ডারি বাঁচালেও শামির এই কাজটি মোটেও ভালোভাবে নেননি হার্দিক। মাঠেই তিনি গালিগালাজ করতে থাকেন ৩ বছর সিনিয়র এই ক্রিকেটারকে। বিষয়টি ভালোভাবে নেননি কোনো সমর্থক। টুইটারে তাই চলছে হার্দিকের মুণ্ডপাত। কেউ কেউ তাকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবিও জানিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...