| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার বিপাকে পড়তে যাচ্ছে আইপিএলে যাওয়া লঙ্কান ক্রিকেটাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১১:২৫:৪৯
এবার বিপাকে পড়তে যাচ্ছে আইপিএলে যাওয়া লঙ্কান ক্রিকেটাররা

আইপিএলে এবারের আসরে কোচ-ম্যানেজমেন্টের ভূমিকায় আছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গার মত কিংবদন্তিরা। অন্যদিকে মাঠে খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ভানুকা রাজাপক্ষে, দুশমন্থ চামিরারা। সাঙ্গাকারাদের নিয়ে রানাতুঙ্গা কিছু না বললেও হাসারাঙ্গাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এই ব্যাপারে রানাতুঙ্গা বলেন, ‘দেশের এই শোচনীয় অবস্থার মধ্যে আমাদের কয়েকজন ক্রিকেটার দিব্যি আইপিএল খেলছে। এটা কী করে সম্ভব আমি বুঝতে পারছি না। তারা একবারও দেশের কথা বলছে না। সরকারের বিরুদ্ধে যেতে ওরা ভয় পাচ্ছে।’

তিনি মনে করেন, সরকারের বিরুদ্ধে কথা বললে বোর্ডের রোষানলে পড়ার ভয় কাজ করছে ক্রিকেটারদের, ‘শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড চালায় সরকার। তাই সবাই নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। এসব সময়ে কাউকে না কাউকে সামনে এসে দাঁড়াতে হয়।’

রানাতুঙ্গা তাই আহ্বান জানিয়েছেন, আইপিএল ফেলে ক্রিকেটাররা যেন দেশের হয়ে আন্দোলনে নামেন। তিনি বলেন, ‘যখন কিছু ভুল হচ্ছে, তখন আপনার নিজের লাভের কথা চিন্তা না করেই ভুলের বিরুদ্ধে কথা বলার সাহস থাকা উচিত। আমি নিশ্চিত, আপনারা সবাই জানেন এই খেলোয়াড়রা কারা। তারা এখন আইপিএলে খেলছেন। আমি কারও নাম উল্লেখ করতে চাই না, তবে আমি চাই তারা যেন এক সপ্তাহের জন্য তাদের খেলা ছেড়ে বিক্ষোভের সমর্থনে আসে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...