| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে নতুন লক্ষে লিটন-মুমিনুলরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১০:৫২:৫১
দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে নতুন লক্ষে লিটন-মুমিনুলরা

তবে দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই ঠিক করে নিলো নিজেদের নতুন লক্ষ্য। নিজ নিজ দলের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে গেছেন লিটন, মুমিনুল ও মাহমুদুল জয়। তিনজনই খেলছেন আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংকের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিতে। যেখানে আগে ব্যাট করছে আবাহনী।

হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রাইম ব্যাংক। তাদের হয়ে এবারের লিগে প্রথমবারের মতো খেলতে নেমেছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। অন্যদিকে আবাহনীর জার্সিতে খেলছেন লিটন ও জয়।

আগের ম্যাচগুলোতে আবাহনীর হয়ে ইনিংস সূচনা করা মুনিম শাহরিয়ার ও নাইম শেখের জায়গায় দলে ঢুকেছেন লিটন ও জয়। জাকের আলি অনিকের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল জয়কে। নতুনভাবে তার শুরুটাও বেশ ভালো ছিল।

কিন্তু রাকিবুল হাসানের করা অষ্টম ওভারের প্রথম বলে স্কয়ার কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়ে যান জয়। তার ব্যাট থেকে আসে তিন চারের মারে ১৯ বলে ২১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪৯ রান করেছে আবাহনী। জাকের ১৯ ও লিটন ৫ রান নিয়ে খেলছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...