| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১০:২৭:৪৮
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড

এবারের চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার রাতটা যেন ছিল স্প্যানিশদের। রিয়াল মাদ্রিদ ৩ গোলে পিছিয়ে পড়েও শেষের জাদুতে চেলসিকে বিদায় করে পৌঁছে যায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।

ওদিকে আরেক স্প্যানিশ দল ভিয়ারিয়ালের পরিস্থিতিটা একইরকম না হলেও শেষ দিকের গোলে তারাও পৌঁছে গেছে প্রতিযোগিতার সেমিফাইনালে। বায়ার্নের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর মঙ্গলবার ফিরতি লেগে দলটি ড্র করে ১-১ গোলে। তাতেই নিশ্চিত হয়ে যায় ১৬ বছর পর সেমিফাইনালে খেলছে দলটি।

বুধবারের রাতটা অবশ্য ছিল ইংলিশদের। দুটো লড়াই ছড়িয়েছে বেশ উত্তাপ, তবে দুই ম্যাচের এই উত্তাপ আবার একরকম নয় মোটেও। লিভারপুল-বেনফিকার ম্যাচটা দেখেছে গোলের ছড়াছড়ি। যেখানে ৩-১ গোলে পিছিয়ে পড়েও বেনফিকা সমতা ফেরায় ৩-৩ গোলে। তবে প্রথম লেগে ৩-১ গোলের জয় লিভারপুলকে তুলে দেয় প্রতিযোগিতার সেমিফাইনালে।

আর ম্যানচেস্টার সিটির ম্যাচটা উত্তাপ ছড়িয়েছে ফাউল, কথা কাটাকাটি, হাতাহাতি দিয়ে। সেই ম্যাচে অবশ্য গোল হয়নি। ফলে সিটি প্রথম লেগে ১-০ গোলের জয় নিয়ে চলে যায় সেমিফাইনালে, বিদায় নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।

দুটি করে ইংলিশ আর স্প্যানিশ দল সেমিফাইনালে, তারাই মুখোমুখি হবে একে অপরের। সেখানে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। সেমিফাইনালের দুই লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল ও ৫ মে। অন্য সেমিফাইনালে লিভারপুল লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। এই লড়াইয়ের দুই লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল ও ৪ মে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...