| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘৮০ করেছি, এটাই বেশি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ২২:০২:০২
‘৮০ করেছি, এটাই বেশি’

অথচ এই সফরে যাওয়ার আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট অধিনায়ক মুমিনুল হক কী বলেছিলেন? বলছিলেন ধৈর্য ধরে লম্বা সময় ব্যাটিং করার কথা। দক্ষিণ আফ্রিকায় ভালো করতে হলে কী করতে হবে—এই প্রশ্নে মুমিনুল উত্তর দিয়েছিলেন, ‘লম্বা সময় ব্যাটিং করতে হবে। দুই-আড়াই দিন যদি কোনো টেস্টে ব্যাটিং করতে পারি, তাহলে আমরা সব সময় ম্যাচে টিকে থাকব। দক্ষিণ আফ্রিকায় আমরা কতক্ষণ ব্যাটিং করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে ছেলেরা লম্বা সময় ব্যাটিং করে দেখিয়েছে যে, ওরা পারে। ফলও পেয়েছে। আমাদের নিজেদের জন্যও এই উদাহরণটা দরকার ছিল।’

নিউজিল্যান্ডের এই শিক্ষাটা ডারবান টেস্ট পর্যন্ত ধরে রেখেছিল বাংলাদেশ। মাহমুদুল হাসানের শতক ও তাঁর আশপাশে বাকি ব্যাটসম্যানদের ক্রিজে আঁকড়ে পড়ে থাকার চেষ্টাটা ছিল চোখে পড়ার মতো। এমনকি ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট হয়ে গেলেও ব্যাটসম্যানরা ধরে খেলার চেষ্টা করেছেন। পোর্ট এলিজাবেথে এসে ধৈর্যের সেই বাঁধ ভেঙে যায়। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের, বিশেষ করে কেশব মহারাজকে যেন পাল্টা আক্রমণেই বশ করতে চেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

মহারাজও হয়তো বিষয়টি আগে থেকেই জানতেন। একটু ফ্লাইট, একটু ওভার স্পিন আর গতির বৈচিত্র্য হলেই হলো—বাংলাদেশ প্রতি–আক্রমণের পথই বেছে নেবে। পাকিস্তানের সাজিদ খানের তো এটা ভালোই জানার কথা। ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল, শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমা, পাকিস্তানের সাজিদ খানেরও এই অভিজ্ঞতা হয়েছে। মহারাজের মতো এই তিন স্পিনারও গত দুই বছরে বাংলাদেশি ব্যাটসম্যানদের বিলিয়ে দেওয়া উইকেটে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করেছেন।

২০২১ সালের বাংলাদেশ সফরে এসে ঢাকা টেস্ট জিতিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার কর্নওয়াল। একই বছর শ্রীলঙ্কা সফরের পালেকেল্লে টেস্টে জয়বিক্রমা নিয়েছেন ১১ উইকেট। গত ডিসেম্বরে পাকিস্তানি অফ স্পিনার সাজিদ খান তো বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ডই করে ফেলেছেন। মিরপুরে প্রথম ইনিংসে নিয়েছেন ৮ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৪। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে মহারাজ কী করেছেন, সেই স্মৃতি তো একদম তাজা। সবার ক্ষেত্রে একটা জিনিস কমন, বল বাঁক খেলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরাও বেঁকে বসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...