২০২৪ বিশ্বকাপে বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশ
২০২৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং উইন্ডিজ সহ মোট আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে বাংলাদেশের জন্য ২০২৪ বিশ্বকাপ সরাসরি খেলাটা কঠিন হয়ে পড়েছে। নিশ্চিতভাবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকবেন না যুক্তরাষ্ট্র। উইন্ডিজের ও শীর্ষ আটে থাকার সম্ভাবনা কম। যদি এ দুই দল শীর্ষ ৮ এর বাইরে থাকে তা হলেও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবেন। ফলে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে শীর্ষ ছয়ে থাকতে হবে বাংলাদেশকে।
যা সম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বেশ কঠিনই মনে হচ্ছে। শীর্ষ ছয়ে না থাকতে পারলেও অবশ্য বাছাইয়ের মাধ্যমে খেলার সুযোগ থাকবে টাইগারদের। বেশ লম্বা সময় ধরেই বিসিবি পরিকল্পনা করেছিল যাতে ভবিষ্যতে আর কোন বিশ্বকাপের বাছাই পর্ব না খেলতে হয় বাংলাদেশকে। সে পথে কিছুটা এগোতে ও পেরেছিল বিসিবি।
২০২২ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন টাইগাররা। কিন্তু ২০২৪ সালে আবার বাছাইপর্ব খেলতে হলে আবার পিছিয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট। বাস্তবিক অর্থে টি-টোয়েন্টিতে শীর্ষ ছয়ে থাকা টাইগারদের জন্য অসম্ভবের কাছাকাছি। দলের জেনুইন হার্ডহিটার এবং ফিনিশার এর অভাব ওপেনিং কম্বিনেশনে ও রয়েছে অধারাবাহিকতা। সব মিলিয়ে টি-টোয়েন্টি দলের অবস্থা খুব একটা ভালো নয়। এ দলকে শীর্ষ ছয়ে রাখা নিঃসন্দেহে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।
তবে উইন্ডিস যদি শীর্ষ আটে জায়গা ধরে রাখতে পারে, তাহলে চ্যালেঞ্জটা তুলনামূলক সহজ হবে টাইগারদের জন্য। ২০২৪ বিশ্বকাপ সরাসরি খেলতে সবচেয়ে বড় বাধা সম্ভবত আফগানরা। টি-টোয়েন্টি রেংকিং এ টাইগারদের চেয়ে সবসময় উপরে থাকে আফগানিস্থান। এবং নবীন এই দেশটির তুলনায় বাংলাদেশ টি-টোয়েন্টিতে দুর্বল এটা মেনেও নিতে হয় আমাদের।
২০২২ বিশ্বকাপে ভালো পারফর্ম করে এবং সামনের টি-টোয়েন্টি গুলোতে ধারাবাহিকভাবে ভালো খেলে আফগানদের চেয়ে রেংকিংএ এগিয়ে যাবে টাইগাররা এটাই প্রত্যাশা। এবছর ১৪ নভেম্বরের মধ্যেই স্বাগতিক সহ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি ২০২৪ বিশ্বকাপের টিকিট পাবে। র্যাঙ্কিংয়ে উন্নতি করার খুব বেশি একটা সময় হাতে নেই টাইগারদের। দ্রুত একটি সমাধান বের করতে হবে, তা না হলে বেশ বড় লজ্জাই অপেক্ষা করছে টাইগারদের জন্য।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
