| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তাইজুলকে স্যালুট জানালেন দলপতি মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১৯:১১:০০
তাইজুলকে স্যালুট জানালেন দলপতি মুমিনুল

বিদেশের কন্ডিশনে তাইজুলকে নিয়ে একাদশ সাজানোর বিলাসিতা করে না টিম ম্যানেজমেন্ট। দলের ভারসাম্য ঠিক রাখতে পারফর্ম করেও বাদ পড়তে হয় তাকে। সাকিব না থাকায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের স্পিন ভরসার নাম ছিলেন তিনি।

টিম ম্যানেজমেন্ট ডারবানের উইকেট ঠিকঠাক পড়তে পারলে এক সিরিজ পর ওই টেস্টেই তাইজুলের সাদা পোশাকে ফেরা হতো। তবে প্রথম টেস্টে তাকে না নেয়াটা যে ভুল ছিল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাইজুল।

দ্বিতীয় টেস্টেই ফিরেই দুই ইনিংসে নয় উইকেট শিকারের পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন তাইজুল। নিয়মিত একাদশে না থেকেও সুযোগ পেলে যেভাবে পারফর্ম করছেন সেজন্য তাকে স্যালুট জানিয়েছেন মুমিনুল।

মুমিনুল বলেন, তাইজুলের ব্যাপারে বলব ওর জন্য কঠিন ছিল। এই ম্যাচে যদি ও ভালো বোলিং না করত আপনারাও সমালোচনা করতেন। অলমোস্ট চার মাস পর এসে পারফর্ম করাটা অনেক কঠিন ভাই। আমার মনে হয় ওকে স্যালুট দেওয়া উচিত।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের বড় কোনো প্রাপ্তি নেই। প্রাপ্তি কেবল প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল হাসানের শতক ও তাইজুলের নয় উইকেট। তবে মুমিনুল তাদের অর্জনে সাধুবাদ জানালেও বর্তমানে বাংলাদেশ দল যে অবস্থানে রয়েছে তাতে ব্যক্তিগত সাফল্যে খুশি হওয়ার জায়গা নেই।

মুমিনুল বলেন, দেখুন, বাংলাদেশ ক্রিকেট এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে ব্যক্তিগত অর্জন নিয়ে খুশি হওয়ার জায়গা নেই।। যেটা তিন-পাঁচ বছর আগে ছিল। তাইজুল অনেকদিন পর খেলতে নেমে ৯ উইকেট পেয়েছে, জয় ১৩৭ করেছে। দল যদি রেজাল্ট না করে তাহলে এই প্রাপ্তির মূল্য কমে যায়। তবে অবশ্যই তাদের সাধুবাদ জানাতে হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...