| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কেমন আছেন এখন টাইগার স্পিনার মোশাররফ রুবেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১৭:৪২:৪৭
কেমন আছেন এখন টাইগার স্পিনার মোশাররফ রুবেল

গত মাসের মাঝামাঝি সময়ে শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মোশাররফ রুবেলের মৃত্যুর গুজব। ভিত্তিহীন এ খবর মুহূর্তের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

তবে রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি জানিয়েছেন, এখন ভালো আছেন মোশাররফ রুবেল। বুধবার বিকেলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘সে (মোশাররফ রুবেল) ভালো আছে। ভালোভাবে রেস্পন্স করছে।’

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বন্ধের অনুরোধ করে চৈতি আরও বলেন, ‘সে মারা যায়নি। দয়া করে গুজব রটনাকারীদের থামান। এসব গুজব ছড়াতে দেবেন না। সে ভালো আছে।’

প্রসঙ্গত ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর মুখে একদমই খেতে পারছিলেন না। না খেতে খেতে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। প্রচণ্ড পানিশূন্যতায় ভুগতে শুরু করেন।

পাশাপাশি তার সোডিয়াম লেভেলও অনেক বেড়ে যায়। যে কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তবে এখন আগের চেয়ে শারীরিকভাবে তুলনামূলক সুস্থ আছেন মোশাররফ রুবেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...