| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টেস্টে হেরে দেশে ফিরে যা বললেন মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১৭:২৭:৪৫
টেস্টে হেরে দেশে ফিরে যা বললেন মুমিনুল

তবে এর মধ্যে প্রথম ধাপে আজ ঢাকায় পা রেখেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল। দেশে ফিরে অধিনায়ক বললেন, ‘টেস্ট ক্রিকেটে আমাদের আরও উন্নতি করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ টেস্টে ৩৩২ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে ডারবান টেস্টে হেরেছে ২২০ রানে। দুই টেস্টেই বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং লাইনআপ। ফলে ব্যর্থতার ভোজা নিয়ে ফিরতে হচ্ছে ক্রিকেটারদের।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুমিনুল হক বলেন, ‘আমাদের ওয়ানডে সিরিজ তো প্রত্যাশা অনুযায়ী ছিল। টেস্টে উন্নতির কথা যদি বলেন, আগামী দুই বছর বা সারা জীবনই খেলি উন্নতির শেষ নেই। টেস্ট ক্রিকেট ওয়ানডের মতো নয়। পাঁচ দিনের খেলায় সব বিভাগেই ভালো খেলা গুরুত্বপূর্ণ। ভালো জায়গায় বল করা, সেশন অনুযায়ী ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা। আমি সবসময় বলি টেস্ট ক্রিকেটে আমাদের আরো উন্নতি করতে হবে।‘

অধিনায়ক আরও বলেছেন, ‘এরকমটা কিন্তু অনেক বারই হয়েছে। বাংলাদেশেও কিন্তু হয়েছে। আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল। অনেকেই মনে করছেন, একটা টেস্ট জিতে আমরা হয়তো বিশ্বের এক বা দুই নম্বর দল হয়ে গেছি। ওয়ানডেতে তো আমরা অনেক স্থিতিশীল টিম, টেস্টে না। সেটাও আমাদের বুঝতে হবে। নড়বড়ের কিছুই হয়নি। এমন তো নয় যে, এমন পরিস্থিতিতে আমরা প্রথম পড়েছি। আমরা আগেও এ ধরনের পরিস্থিতিতে পড়েছি, বেরিয়েও এসেছি। আমরা জানি, এখান থেকে কীভাবে বের হতে হবে। আমি যদি এখন থেকে নেগেটিভ চিন্তা করি, তাহলে নিজের কাছে মনে হবে ভীতু। আমি নিশ্চয়ই ভীতু নই। আমি যেমন ছিলাম, তেমনই আছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে ভুলটা করেছি, এ ভুলটা যেন সামনের সিরিজে না করি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...