| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে সেরা দশের তালিকা প্রকাশ, দেখে নিন বাংলাদেশীদের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১৬:০৮:৫৫
আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে সেরা দশের তালিকা প্রকাশ, দেখে নিন বাংলাদেশীদের অবস্থান

এ দিকে শীর্ষস্থান অক্ষুণ্ণ আছে দক্ষিণ আফ্রিকার বোলার তাবরাইজ শামসির (৭৮৪ রেটিং)। দুই থেকে তিনে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড (৭৩৭ রেটিং)। ৭৪৬ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।

চারে ৭১৯ রেটিং নিয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, পাঁচে ৭১৪ রেটিং নিয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান। রশিদ থেকে ২৭ রেটিং কম ছয়ে থাকা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। হাসারাঙ্গার পর রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং বাংলাদেশের নাসুম আহমেদ।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। তবে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এক ধাপ নিচে নেমে চলে এসেছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে ঢুকে গিয়েছেন নামিবিয়ার জে জে স্মিট। এছাড়া সেরা দশে ঢুকেছেন নেপালের দীপেন্দ্র সিং। মালয়েশিয়া ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে দশ ধাপ এগিয়েছেন তিনি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন দ্বিতীয় স্থানে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬ উইকেট শিকার করা মহারাজ বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২১ নম্বরে এবং অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...