| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

“যেহেতু আমি দলের অধিনায়ক, সিদ্ধান্ত আমিই নিই”

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১৪:২১:০১
“যেহেতু আমি দলের অধিনায়ক, সিদ্ধান্ত আমিই নিই”

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জেতে বোলিং নেওয়ায় সমলোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক। যেখানে শেষ দিকে স্পিন ধরবে, তা জেনেশুনেও কেনো এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে বিরাট প্রশ্ন ছিল। অবশ্য হেড কোচ ডমিঙ্গো জানিয়েছিলেন দলে অভিজ্ঞ ব্যাটার না থাকায় আগে ব্যাট করতে চাননি মুমিনুল।

এর পরে অবশ্য বাংলাদেশের বেশ কিছু মিডিয়ায় খবর রটেছে বোলিং নেওয়ার পেছনে কোচদের চেয়ে মুশফিক ও তামিমের মতামতের গুরুত্ব ছিল বেশি মুমিনুলের কাছে। যে কারণে অধিনায়ক হিসেবে তার দায়িত্ব নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন সমর্থকরা। এবার তিনি নিজেই বিষয়টি পরিস্কার করলেন। শাহজালাল বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখি হওয়া মুমিনুল বলেন,

“এই জায়গায় আসার সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। এখানে কিন্তু আপনারাও বলেন নাই বা ওয়াসিম ভাইও বলে নাই যে আসতে হবে, আমি নিজ থেকেই এসেছি। যেহেতু আমি দলের অধিনায়ক সিদ্ধান্ত আমিই নিই। কেউ আমাকে জোর করে না, ওই ক্ষমতাটুকু আমার আছে। হয়তো আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে বোলিং নিয়ে হেরেছি বলে এই কথাটা এসেছে।”

মুমিনুল উদাহরণ টানলেন মাউন্ট মঙ্গানুই টেস্টের। ওই টেস্টেও আগে টস জিতে বোলিং নিয়েছিলেন মুমিনুল। তবে দুই টেস্টের তফাৎ হয়ে দাঁড়িয়েছে নতুন বলে পেসাররা উইকেট নিতে না পারায়। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সেটিই বললেন।

“আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের উইকেটও কিন্তু ফ্ল্যাট ছিল। দ্বিতীয় টেস্টটা হয়তো চ্যালেঞ্জিং ছিল। আপনাদের মনে আছে কি না জানিনা প্রথম যে টেস্টটা জিতলাম তখন কিন্তু টস জিতে বোলিং নিয়েই জিতেছি।”

তিনি আরও যোগ করেন, “সমস্যা হয়েছিল আমাদের পেসাররা যখন নতুন বলে বোলিং করেছিল প্রথম দশ ওভারে দুইটা উইকেট বের করতে পেরেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকায় সেটা হয়নি। সে কারণে আমরা হয়তো ব্যাকফুটে চলে গেছিলাম। পাঁচ দিনের খেলায় চার দিন খুব ভালো খেলেছি, আমরা দ্বিতীয় ইনিংসে খুব বাজে খেলেছি।”

অবশ্য ওইদিন টস জেতে বোলিং নেওয়ার পর ৩০ মিনিটের মতো খেলাই বন্ধ ছিল সাইটস্ক্রিনের সমস্যার কারণে। হয়তো সেখানেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...