| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত চেনালেন এই ভবিষ্যৎ টাইগার ব্যাটসম্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১০:৪৫:৫৮
ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত চেনালেন এই ভবিষ্যৎ টাইগার ব্যাটসম্যান

এই ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজশাহীতে। একই ম্যাচে দুই সেঞ্চুরি হয়েছে এই ব্যাটসম্যান। বালিয়াপুকুর স্কুলের আল যুবায়ের ও কলেজিয়েট স্কুলের হাসিব নামে দুই জন সেঞ্চুরি করেছে। আরো সেঞ্চুরি করেছে সুনামগঞ্জে সরকারি জুবিলী স্কুলের প্লাবন নামে এক ব্যাটসম্যান।

আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে ১৪০ বলে ২০৩ রান করে আদনান সিদ্দিকী। ১৫ বাউন্ডারির সঙ্গে ১৬ ছক্কা মারে এই ওপেনার। তার অনবদ্য ইনিংসের কল্যাণে মধুমাছি

বিদ্যানিকেতন নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৫ রানের পাহাড় গড়ে। জবাবে শুভ মিয়ার বোলিং নৈপুণ্যে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাত্র ৬২ রানে গুটিয়ে যায়।

১৫ রানে ৪ উইকেট নিয়েছে শুভ। রাজশাহী বালিয়াপুকুর স্কুলের আল যুবায়ের ৭৩ বলে ১০৭ ও সতীর্থ আপন হোসেন ৬৬ রান করে। প্রতিপক্ষ কলেজিয়েট স্কুলের হাসিব ১১১ ও রিদম

৬৩ রান করে। সুনামগঞ্জে জুবিলী স্কুলের প্লাবন ৮৯ বলে ১৫৪ রান করে। এদিন বেশ কিছু ম্যাচে নৈপুণ্য দেখিয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ভোলা চরনোয়াব মুসলিম হাই স্কুলের মাজিদ

হোসেন ৯২, মাহী ৫৬ রান করে। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নিশাদ ৪৫ বলে ৬০ রান করেছে। চাঁদপুর আল আমিন একাডেমির ইলিয়াস ৮৬ রানের ইনিংস খেলে। পরে বল

হাতে ৫ উইকেট নিয়েছে সে। ঢাকার নবাবগঞ্জ হাই স্কুলের ফাহিম প্রফেসর হামিদুর রহমান স্কুলের বিপক্ষে ২৬ রানে ৫ উইকেট নিয়েছে। বাগেরহাট এমএল কলেজিয়েট স্কুলের আরমান হাওলাদার

৬৮ বলে ৭১ রান করে। যদুনাথ স্কুলের এস এম সামিউল ৫ উইকেট নিয়েছে। নাজমুল ১৭ রানে ৭ উইকেট নিয়েছে। ফরিদপুর হাই স্কুলের সুজন ২৩ রানে ৫ উইকেট নিয়েছে। গাজীপুরের অগ্রণী

মডেল স্কুলের রিজভী অপরাজিত ৫৭ রান করে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রাতুল ৪৮ বলে ৮৭ রান করে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাইয়ুম ১৯ রানে ৫ উইকেট

নিয়েছে। মানিকগঞ্জ মডেল হাই স্কুলের সজীব ৫৭ বলে ৬৪ রান করে। পাবনা জাগির হোসেন একাডেমির আয়ান আহমেদ ৫৭ রান করে। পিরোজপুরের হুলারহাট স্কুলের মঈন খান ৫২ রান করে।

সিলেটের এমসি একাডেমির শাহরিয়ার মাত্র ৩০ বলে ৭৪ রান করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...