| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

রণবীর-আলিয়া বিয়েতে অতিথি থাকছেন কারা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১০:৩১:৪৯
রণবীর-আলিয়া বিয়েতে অতিথি থাকছেন কারা

এক সংবাদ মাধ্যমে জানিয়েছে, "মাত্র ২৮ জন অতিথি থাকবেন তাদের বিয়ের অনুষ্ঠানে, যার মধ্যে রয়েছেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।"

এ জনপ্রিয় জুটির বিয়ের তারিখ নিয়ে এখনও রয়েছে বিভ্রান্তি। কিছু ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এপ্রিলের ১৪ তারিখ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন আলিয়া-রনবীর। আবার কিছু সংবাদমাধ্যম বলছে, বিয়ের তারিখটা ১৫ এপ্রিল।

কিন্তু আলিয়ার সৎভাই রাহুল ভাটের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বিয়ের তারিখটি পরিবর্তন করা হয়েছে। শিগগিরই তারিখটি ঘোষণা করা হবে।

এদিকে, আলোয় আলোয় সজ্জিত হয়ে উঠেছে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য নির্ধারিত ৩ ভেন্যু; রনবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’ থেকে শুরু করে চেম্বুরের ‘আরকে স্টুডিও’ ও ‘কৃষ্ণা রাজ বাংলো’।

জানা গেছে, রনবীর ও আলিয়া বিয়ের পর একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন। তবে তা কোথায় হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঋষি কাপুরপুত্র রণবীর এবং মহেশ ভাটকন্যা আলিয়া ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এ জুটির একত্রে করা একমাত্র সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ এ বছরের ৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...