| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইপিএল থেকে নিজের ভক্তদের যে বার্তা দিলেন দিলেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১৭:৩৬:৫২
আইপিএল থেকে নিজের ভক্তদের যে বার্তা দিলেন দিলেন মুস্তাফিজ

কাটার মাস্টার ফিজ নিজের ভক্তদের জন্য জানান দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট করার আহ্বান জানালেন। তাঁর দল দিল্লিকে উৎসাহ দেওয়ার আহ্বানও জানালেন মুস্তাফিজ।

তিনি সোশ্যাল মিডিয়াতে দিল্লির পোস্ট করা এক ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘আমার জন্য দোয়া করবেন যেন দিল্লি ও আমি আপনাদের আরো ভালো ভালো পারফরম্যান্স উপহার দিতে পারি। দিল্লি টিমের সঙ্গে থাকুন ও আমাদের অনুসরণ করুন। আমাদের উৎসাহ দিন।’

দিল্লিতে নিজের প্রথম ম্যাচে দারুণ উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। ম্যাচটিতে দিল্লি না জিতলেও ম্যাচ শেষে ড্রেসিংরুমে তাঁকে পুরস্কৃত করেন কোচ রিকি পন্টিং। বিষয়টির রোমাঞ্চ খুব স্পর্শ করেছে মুস্তাফিজকে।

ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘আমি এই দলের অনেকের সঙ্গে আগেও কমবেশি খেলেছি, কারো সঙ্গে আবার কারো বিপক্ষ দলে। গত মৌসুমে চেতন সাকারিয়ার সঙ্গে ছিলাম, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই মৌসুম একই দলে ছিলাম। সব মিলিয়ে এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ভালো অভিজ্ঞতা। ওইদিন ম্যাচ শেষে উনি (রিকি পন্টিং) এটা (পিন) দেন। যেটা শুধু আমার জন্য না, প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রেরণাদায়ক। ম্যাচ হারি বা জিতি, পারফরম্যান্সের জন্য পুরো দলের সামনে কোচের কাছ থেকে উৎসাহ পাওয়া আপনার জন্য খুবই দারুণ ব্যাপার। আমার মনে হয় এটা আমাদের কোচের খুবই ভালো একটা প্রথা। আসলে ভালোর তো কোনো শেষ নেই। আমি খেলতে নামলে সবসময় চেষ্টা করি মাঠে আমার সেরাটা দেওয়ার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...