| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠে লঙ্কান সিরিজ, আগামীকাল দেশে ফিরছে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১৬:৪৫:৫৫
ঘরের মাঠে লঙ্কান সিরিজ, আগামীকাল দেশে ফিরছে টাইগাররা

আগামী ১৪ এপ্রিল বৃহস্প্রতিবার আরও দুই দফায় দেশে ফিরবেন ক্রিকেটাররা। এক সুত্রে জানা যায় যে, এদিন সকাল ৮ টা ৫৫ মিনিট ও বিকাল ৪ টা ৪৫ মিনিটের আলাদা দুটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন মুমিনুল হক-তামিম ইকবালরা।

দেশে ফেরার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলেও ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

প্রোটিয়াদের ঘরের মাটিতে এবারই প্রথমবারের মতো তাদের বিপক্ষে ম্যাচ এবং সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে দাপট দেখিয়ে ২-১ ব্যাবধানে জিতেছে তামিম ইকবালের দল।এদিকে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার কথা লঙ্কানদের। আগামী ১৫ মে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকায় ফিরবে দুই দল। তিন দিনের বিরতির পর শুরু হবে দ্বিতীয় টেস্ট। আগামী ২৩-২৭ মে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...