| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদঃ সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশের সাবেক কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১৫:০০:৫৬
চরম দুঃসংবাদঃ সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশের সাবেক কোচ

কয়েক দিন আগের কথা, পোর্ট এলিজাবেথে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ল্যাঙ্গাভেল্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপক ওয়াদেও।

বাংলাদেশ-আফ্রিকা সিরিজ শুরু হওয়ার আগে দুই বোর্ডের মধ্যকার প্রটোকল মোতাবেক বাড়ি ফিরছিলেন তারা। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন এই দুজন।

এই সময় বাড়িতেই দুজনের আইসোলেশনে থাকার কথা ছিল। কিন্তু যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাদের পরিবহনটি। অবশ্য অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ল্যাঙ্গাভেল্ট ও ওয়াদেও।

হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় ল্যাঙ্গাভেল্ট লিখেছেন, আমরা ভালো ও সুস্থ আছি। কোনো চোট নেই। স্রষ্টাকে অশেষ ধন্যবাদ।

সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পরপরই একটি বিবৃতি দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। মূলত তাদের শরীরে কোভিডের লক্ষ্মণ থাকায় বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এ বিষয়ে সিএসএ বিবৃতিতে বলে, তাদের শরীরে মৃদু উপসর্গ (কোভিডের) ছিল। দুজনেই তাই গাড়িতে করে বাড়ি ফিরে কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত বাড়ি ফেরার পথে গন্তব্যে পৌঁছানোর কিছু আগে তারা দুর্ঘটনার কবলে পড়েছেন। দুজনই নিরাপদ এবং সুস্থ রয়েছেন। নিজেদের পরিবারের সঙ্গেই রয়েছেন।

কোভিড পজিটিভ থাকার কারণে দলের সঙ্গে চতুর্থ দিন থাকতে পারেননি এ পেস বোলিং কোচ। অবশ্য চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে কোভিড পজিটিভ হয়েছিলেন দুই প্রোটিয়া ক্রিকেটারও। যে কারণে ওপেনার সারেল আরভি ও অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ম্যাচ থেকেই ছিটকে যান।

শুধু তারাই নন, কোভিডে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। যে কারণে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। কোভিড ধরা পড়ার পর বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন ডমিঙ্গো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...