| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করলেন নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১৩:০২:০৫
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করলেন নিউজিল্যান্ড

বর্ষসেরা এই পুরষ্কার জিততে পেরে আনন্দিত নিউজিল্যান্ডেরতারকা খেলয়াড় বোল্ট। দেশের বর্ষসেরা ক্রিকেটার হওয়াটা তার জন্য গর্বের এবং এটা তাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে আরও ভালো কিছু করার। পুরষ্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় বোল্ট বলেন, 'টি-টোয়েন্টি এমন একটি সংস্করণ যা আমি সত্যিই উপভোগ করি আরও ভালো বোলার হওয়ার জন্য আমি ক্রমাগত আমার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। এই পুরষ্কারটি জিততে পারাটা বিশেষ কিছু এবং এটি পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ বোধ করছি।'

মূলত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ এই স্বীকৃতি মিলেছে বোল্টের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বলা হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি পেসার।

সেই বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়েছিল নিউজিল্যান্ড। আর ফাইনালে মাঝারি মানের লক্ষ্য তাড়ায় অজিদের ১৯তম ওভার পর্যন্ত খেলাতে বাধ্য করেছিলেন বোল্ট।

ফাইনালের বড় মঞ্চে আরও একবার সেদিন নিজেকে প্রমাণ করেছিলেন এই বাঁহাতি পেসার। সেই ম্যাচে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত দল হেরেছে।কিউইদের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতেও বড় অবদান ছিল বোল্টের। অভিজ্ঞ এই পেসার আসরে বল হাতে সবমিলিয়ে ১৩ উইকেট শিকার করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...