| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভালো করলে মেলে তালি; খারাপ করলে ‘গালি’-সৌম্যকে স্ত্রীর পরামর্শ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ২২:১৬:০১
ভালো করলে মেলে তালি; খারাপ করলে ‘গালি’-সৌম্যকে স্ত্রীর পরামর্শ

ভালো করলে মেলে তালি; খারাপ করলে ‘গালি’। তবে যখন আই দুঃসময়ে আসে তহন নির্দিষ্ট ক্রিকেটারদের প্রায়শই নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। ওই সময়ে তাদের হয়ে ‘ব্যাটিং’ করেন স্ত্রীরা। বাংলাদেশের ক্রিকেটে এটা খুব পরিচিত দৃশ্য হয়ে উঠেছে।

একটু খেয়াল করলে দেখা যাবে সব সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। তাঁর দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। তবে মাঝে মাঝে সমালোচকদের জবাব দিতে দেখা যায় এই বিশ্বসে তারকাকে। তাতে করে অনেক সময় বিতর্ক আরও উসকে যায়। পরে তাঁর পদাঙ্ক অনুকরণ করেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা দাস।

সমালোচনা এগুতে এগুতে এখন শিশির-সঞ্চিতার পর এবার দৃশ্যপটে সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সৌম্যর পাশে দাঁড়াতে আজ ফেসবুকে একটা পোস্ট করেছেন সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি। যেখানে তিনি লিখেছেন, ‘পরিশ্রম এবং সর্বোচ্চটা দিয়েই তুমি এতটুকু এসেছ এবং ভবিষ্যতেও তাই থাকবে। অন্যরা যা কল্পনা করতে পারে না তুমি তার চেয়েও বেশি করার সামর্থ্য রাখো।’

সৌম্যকে সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রিয়ন্তি। তিনি লিখেছেন, ‘মানুষ যা বলছে বলুক, তুমি তোমার মতো চেষ্টা করো। ভালো-মন্দ এগুলা জীবনেরই অংশ। তুমি তোমার পরবর্তী গল্পটার জন্য সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। প্রশ্ন চলুক, জল্পনা এবং সমালোচনা আসতে থাকুক। কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার চ্যাম্পিয়নের জন্য ভালোবাসা এবং শুভকামনা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...