| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়াদের কাছে টাইগারদের লজ্জার হার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ১৫:০৭:০৮
প্রোটিয়াদের কাছে টাইগারদের লজ্জার হার

নামে। এই ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। যাতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে লিড দাঁড়ায় ৪১৩। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩৪ রানে দুই উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

এরপর বড় লিডের জবাব দিতে মুমিনুলরা নেমে দ্বিতীয় ইনিংসে। শুরুতেই উইকেট হারিয়ে ভেঙে পড়েছে বাংলাদেশ। কেশভ মহারাজের ঘূর্ণিতে প্রথম ওভারেই ফিরেছেন তরুণ মাহমুদুল হাসান জয়। তৃতীয় ওভারে আরেক তরুণ নাজমুল হোসেন শান্তকেও আউট করেন মহারাজ।

এই কঠিন পরিস্থিতিতে তামিম ইকবাল, মুমিনুল হক দাঁতে দাঁত চেপে দিন শেষ করার চেষ্টা করেছেন। কিন্তু স্পিন বলারদের ফোনা সামলাতে পারেননি তামিম। সিমন হার্মারের দুর্দান্ত এক বলে ব্যক্তিগত ১৩ রানের মাথায় ফিরেছেন তামিম। তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে সেখানেই।

চতুর্থ দিনে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে হারিয়েছে বাংলাদেশ। এরপরেই অধিনায়ক মুমিনুল হককেও হারায় বাংলাদেশ। ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে এলগারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক। এটি কেশভ মহারাজের এই ইনিংসে তৃতীয় শিকার। বাংলাদেশ ৩৪ রানে হারাত চতুর্থ উইকেট। এরপর বিরতি কেবল এক ওভারের। আবারও বল হাতে এলেন মহারাজ। আর এসেই প্রথম বলেই তুলে নিলেন মুমিনুলকে। ২৫ বলে ৫ রান করে মুমিনুল ফিরলেন দলীয় ৩৮ রানের মাথায়।

পরের ওভারের শেষ বলে হারমারকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে উইলিয়ামসের তালুবন্দি হয়ে ফেরেন ইয়াসির আলী রাব্বি। বিজ্ঞাপন

এতেই আরও একটি লজ্জার হারের দিকে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ১৩৬.২ ওভারে ৪৫৩ (এলগার ৭০, এরউইয়া ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরেইনা ২২, মুল্ডার ৩৩, মহারাজ ৮৪, হার্মার ১৯, উইলিয়ামস ১৩, অলিভিয়ের ০*; খালেদ ২৯-৬-১০০-৩, মিরাজ ২৬.২-৪-৮৫-১, ইবাদত ২৮-৩-১২১-০, তাইজুল ৫০-১০-১৩৫-৬, শান্ত ৩-০-৯-০)। বিজ্ঞাপন

বাংলাদেশ: ৭৪.২ ওভারে ২১৭/১০ (তামিম ৪৭, জয় ০, শান্ত ৩৩, মুমিনুল ৬, মুশফিক ৫১, লিটন ১১, ইয়াসির ৪৬, মিরাজ ১১, তাইজুল ৫, খালেদ ০*, এবাদত ০); (অলিভিয়ের ১৫-৪-৩৯-২, উইলিয়ামস ১২-২-৫১-০, হার্মার ১০.২-১-৩৯-৩, মহারাজ ২৪-৬-৫৭-২, মুল্ডার ১৩-৭-২৫-৩)।

২য় ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ৩৯.৫ ওভার, ১৭৬/৬; (আরউই ৪১, এলগার ২৬, পিটারসেন ১৪, বাভুমা ৩০, রিকেল্টন ১২, ভেরেইনা ৩৯*, মুল্ডার ৬); (এবাদত ৫-০-২৯-০, খালেদ ১০-০-৩৮-১, তাইজুল ১৫-২-৬৭-৩, মিরাজ ৯.৫-৩-৩৪-২)

বাংলাদেশ: ২৪ ওভার, ৮০/১০; (তামিম ১৩, জয় ০, শান্ত ৭, মুমিনুল ৫, মুশফিক ১, লিটন ১১*, ইয়াসির ০); (মহারাজ ৭-১-২৪-৪, হারমার ৭-১-১৪-২)

ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে জয় পেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...