| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

লন্ডন থেকে ফিরেছেন পেসার হাসান মাহমুদ যাচ্ছেন সাইফউদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৯:২৪:৩৪
লন্ডন থেকে ফিরেছেন পেসার হাসান মাহমুদ যাচ্ছেন সাইফউদ্দিন

চোটের কারণে লন্ডনে যেতে হয়েছে সাইফকে। রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তারা লন্ডনের ফ্লাইট ধরবেন।

তবে গত মাসে সাইফের লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ পাওয়ায় তিনি সুযোগ পাননি। ফলে এক সপ্তাহ পরেই তাকে চলে যেতে হয়।

সাইফুদ্দিন বলেন, 'হাসান মাহমুদের সঙ্গে আমার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কোভিড পজিটিভ আসে। তবে আমি এখন কোভিড নেগেটিভ।'

'এই কারণে কয়েকদিন পিছিয়ে আজ রাতে আমি ইংল্যান্ড যাচ্ছি। কালকে দুপুর দুইটা বা আড়াইটা নাগাদ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তার সঙ্গে আমার ইনজুরি এবং ব্যথা নিয়ে আলোচনা করবো।'

এদিকে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দেশে ফিরেছেন ডানহাতি পেসার। দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছেন হাসান এখন পুরোপুরি সুস্থ।

সাইফুদ্দিনের সঙ্গে কেউ না গেলেও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ইংল্যান্ডে অবস্থান করছেন। তিনি হাসানের সঙ্গে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আজ সকালে হাসান ফিরলেও ডাঃ দেবাশীষ সাইফুদ্দিনের জন্যই থেকে যান।

২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সফরের সময় হাসান পিঠে চোট পেয়েছিলেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর জাতীয় দলের ফিজিওর অধীনে তার পুনর্বাসন শুরু হয়। এর অংশ হিসেবে বোলিংও শুরু করেন তিনি।

তবে বোলিং শুরু করার পর ফল ভালো হয়নি। পুরনো ব্যথা ফিরে আসে। সব মিলিয়ে প্রায় ১১ মাস ধরে খেলার বাইরে রয়েছেন হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...