| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তান সিরিজের খেলা ঢাকাতেও হচ্ছে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৬:৪২:৫৪
আফগানিস্তান সিরিজের খেলা ঢাকাতেও হচ্ছে না

একদম ভেতরের খবর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বদলে আফগানিস্তান সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের চিন্তা চলছে। বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে এ খবর।

সূত্র অনুযায়ী, ঢাকায় যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও চট্টগ্রামে আয়োজনের চিন্তাভাবনা চলছে।

বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২-৩ দিনের ভেতরেই বিষয়টি স্থির হবে। তবে এ মুহূর্তে দুই ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

চট্টগ্রামের পাশাপাশি ঢাকায় খেলা চালানোর চিন্তা থেকে এখনই সরে দাড়ায়নি বিসিবি। তবে চিন্তা আছে। দুই ভেন্যুর বদলে চট্টগ্রামে খেলা চালানোর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

শেষ পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই চট্টগ্রামে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...