সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। রংপুর নগরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ও জুম্মাপাড়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রংপুরে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকা:
মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পাশ পর্যন্ত, মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল এবং ফায়ার সার্ভিস মোড়সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন এলাকা:
জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরিসংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
কেন বন্ধ থাকবে বিদ্যুৎ?
নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কাটার পাশাপাশি জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সচল ও নিরাপদ রাখতে এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ চলার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রাহকদের প্রতি নেসকোর অনুরোধ
দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পানি সংরক্ষণ, মোবাইল ফোন ও জরুরি বৈদ্যুতিক যন্ত্র চার্জ দেওয়া এবং ব্যবসায়িক কাজের পরিকল্পনা আগে থেকে করে রাখা যেতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
সোহাগ/
