| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পে স্কেল নিয়ে নতুন নির্দেশনা, গেজেট গেল ৬ ব্যাংকে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১২ ১১:৫২:১২
পে স্কেল নিয়ে নতুন নির্দেশনা, গেজেট গেল ৬ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ লক্ষ্যে নতুন বেতন কাঠামোর গেজেটের কপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে জানানো হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর জন্য অর্থ বিভাগ থেকে প্রকাশিত গেজেটের কপি পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট জারি করে অর্থ বিভাগ। সেই গেজেটের ভিত্তিতে এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে গেজেটের কপি পাঠানো হয়েছে।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেট পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট চিঠির সঙ্গে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেটের দুটি কপি সংযুক্ত করা হয়েছে।

কবে থেকে কার্যকর হবে নতুন পে স্কেল?

গেজেটের কপি পাঠানোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। তবে কর্মীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, বকেয়া বেতন দেওয়া হবে কি না কিংবা বেতন পরিশোধের নির্দিষ্ট সময়সূচি কী হবে, সে বিষয়ে চিঠিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তাই নতুন পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ, বেতন বৃদ্ধির পরিমাণ এবং বকেয়া পাওনার বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরবর্তী নির্দেশনা ও সরকারের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...