দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির প্রস্তুতি চলছে। তবে স্কুল, কলেজ ও মাদরাসায় পূজার ছুটির মেয়াদ এক নয়। কোথাও নির্ধারিত ছুটি পাঁচ দিন, কোথাও আবার ১০ দিন। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ছুটির সময় আরও দীর্ঘ হচ্ছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর রোববার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আবার পূজার ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটিও রয়েছে। ফলে স্কুলের শিক্ষার্থী-শিক্ষকরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
সরকারি ও বেসরকারি কলেজে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে কার্যদিবস হিসেবে মোট ১০ দিনের ছুটি ধরা হয়েছে।
ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত করলে কলেজে টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
সরকারি-বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকাতেও এই সময়সীমা উল্লেখ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সারা দেশের জন্য একই মেয়াদের ছুটি নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজার ছুটি নির্ধারণ করে। তাই বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির দিনসংখ্যা আলাদা হতে পারে।
* মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল: ১৮–২২ অক্টোবর, ৫ দিন
* কলেজ: ১৮–২৯ অক্টোবর, নির্ধারিত ১০ দিনের ছুটি
* মাদরাসা: ২০–২২ অক্টোবর, ৩ দিন
* বিশ্ববিদ্যালয়: নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী
অর্থাৎ, ২০২৬ সালের দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির ব্যবধান বেশ বড়। স্কুলে নির্ধারিত ছুটি পাঁচ দিন হলেও সাপ্তাহিক ও অন্যান্য ছুটি মিলিয়ে টানা ১০ দিনের বিরতি হতে পারে। আর কলেজে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে টানা ১৬ দিনের অবকাশের সুযোগ তৈরি হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
