| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ০৮:৩৬:০৫
নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার কারণে আমদানিকারকদের আর্থিক ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কমোডিটি প্রাইস রিস্ক হেজিং নামে এই ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের পণ্যের মূল্যঝুঁকি ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের হেজিং সুবিধা দিতে পারবে।

নতুন এই ব্যবস্থার ফলে আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম হঠাৎ বেড়ে গেলেও আমদানিকারকদের সম্ভাব্য আর্থিক ক্ষতির ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। একই সঙ্গে ভবিষ্যতের ব্যবসায়িক ব্যয় ও সম্ভাব্য মুনাফার হিসাব করাও তুলনামূলকভাবে সহজ হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, প্রকৃত আমদানি দায়ের বিপরীতে যোগ্য আমদানিকারকেরা কমোডিটি ফিউচার, সোয়াপ, কমোডিটি সূচকভিত্তিক ফরোয়ার্ড চুক্তি ও অপশনসহ আন্তর্জাতিকভাবে প্রচলিত বিভিন্ন হেজিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এসব ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে পণ্যের দামের সম্ভাব্য পরিবর্তনজনিত ঝুঁকি আগেভাগেই ব্যবস্থাপনার আওতায় আনা যাবে।

কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, জ্বালানি, ভোজ্যতেল, ধাতু, শস্য ও সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। আমদানিকারকেরা তাদের প্রকৃত আমদানি ঝুঁকির সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হেজ করতে পারবেন।

তবে হেজিং সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট আমদানি দায়ের প্রয়োজনীয় দলিলপত্র সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালাও অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের পরিবর্তনের কারণে ক্রেতা ও উৎপাদক উভয় পক্ষই আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন। বিশেষ করে তেল, ইস্পাত ও কৃষিপণ্যের মতো গুরুত্বপূর্ণ পণ্যের দাম বেড়ে গেলে আমদানিকারকদের ক্রয়মূল্য ও উৎপাদন ব্যয় বাড়তে পারে। এতে ব্যবসার মুনাফা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, পণ্যের দাম কমে গেলে উৎপাদকদের লোকসানের ঝুঁকি বাড়তে পারে।

হেজিং ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে পণ্যের দামের সম্ভাব্য পরিবর্তনের প্রভাব আগেই নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া সম্ভব। এতে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের মূল্য ওঠানামার কারণে ব্যবসায় যে অনিশ্চয়তা তৈরি হয়, তা কমানো যাবে। একই সঙ্গে উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং সম্ভাব্য লাভ-ক্ষতির হিসাবও আরও নির্ভুলভাবে করা সম্ভব হবে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ডিলার ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের প্রয়োজনীয় হেজিং সুবিধা দেবে। তবে এই সুবিধা কোনো ধরনের জল্পনামূলক বা অনুমাননির্ভর লেনদেনে ব্যবহার করা যাবে না। এর মূল উদ্দেশ্য হবে প্রকৃত আমদানি দায়ের বিপরীতে পণ্যের মূল্যঝুঁকি কমানো।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...